জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের
- আপডেট সময় : ০২:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে
সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন এবং গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এই বক্তব্য দেন।
নাহিদ ইসলাম বলেন, বরিশালে এই সমাবেশের পর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং এরপর জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচি চলমান থাকবে। সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের পথে যেতে তারা বাধ্য হবেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমানে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়া না হলেও যেকোনো সময় তা দেওয়ার প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, আমরা এই মুহূর্তে বাংলাদেশে এ ধরনের কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলাম না, কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ সেই পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও সরকার জুলাই সনদ বাস্তবায়ন করছে না। তিনি বলেন, একদিকে মুখে বলা হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, অন্যদিকে কাজের বেলায় ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। গণঅভ্যুত্থানের সময়ের স্লোগান স্মরণ করিয়ে দিয়ে তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, নাটক কম করার জন্য।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























