ভূরুঙ্গামারী ইউএনও দীপ জন মিত্র জন্ম-মৃত্যু নিবন্ধনে কুড়িগ্রাম জেলায় সেরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারী ইউএনও দীপ জন মিত্র জন্ম-মৃত্যু নিবন্ধনে কুড়িগ্রাম জেলায় সেরা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা

ভূরুঙ্গামারী ইউএনও দীপ জন মিত্র জন্ম-মৃত্যু নিবন্ধনে কুড়িগ্রাম জেলায় সেরা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
ভূরুঙ্গামারী ইউএনও দীপ জন মিত্র জন্ম-মৃত্যু নিবন্ধনে কুড়িগ্রাম জেলায় সেরা
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র

 

 

 

ভূরুঙ্গামারী ইউএনও দীপ জন মিত্র জন্ম-মৃত্যু নিবন্ধনে কুড়িগ্রাম জেলায় সেরা

 

ভূরুঙ্গামারী ইউএনও দীপ জন মিত্র জন্ম-মৃত্যু নিবন্ধনে কুড়িগ্রাম জেলায় সেরা।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কুড়িগ্রাম জেলায় প্রথম স্থান অর্জন করেছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র। সদ্য প্রকাশিত জেলা পর্যায়ের পারফরমেন্স র‍্যাংকিং-এ ভূরুঙ্গামারী উপজেলা উল্লেখযোগ্য অগ্রগতি ও নির্ভুল তথ্য প্রদান করে শীর্ষে উঠে আসে।

 

 

জানা গেছে, জন্ম-মৃত্যু নিবন্ধনের শতভাগ বাস্তবায়নে ইউএনও’র সঠিক নির্দেশনা, ইউনিয়ন পরিষদসমূহের সমন্বয় ও নিবন্ধন কর্মীদের আন্তরিক প্রচেষ্টা মূল ভূমিকা রাখে। প্রতিটি জন্ম ও মৃত্যুর তথ্য সময়মতো অনলাইনে এন্ট্রি, জনসচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন এবং তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ইউএনও’র নেতৃত্ব ছিল কার্যকর।

পড়ুন>> তাহিরপুরে গরু ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গরু ব্যবসায়ীদের ধর্মঘট

 

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র বলেন, “এই অর্জন ভূরুঙ্গামারীর সব মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই ১০০% নিবন্ধন নিশ্চিত করতে।”

 

জেলার অন্যান্য উপজেলার তুলনায় জন্ম-মৃত্যু নিবন্ধনের হার এবং নির্ভুলতা বেশি হওয়ায় ভূরুঙ্গামারী উপজেলাকে কুড়িগ্রাম জেলার মধ্যে সেরা ঘোষণা করা হয়।

 

 

এদিকে উপজেলাবাসীর মাঝে এ নিয়ে গর্ব ও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। অনেকেই এই অর্জনের জন্য ইউএনওসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!