কাউনিয়ায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বড়ুয়াহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিদুল হক।
অভিযানে তানহা ফুড গার্ডেন নামের একটি প্রতিষ্ঠানকে বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়াই পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দীন।
এছাড়া উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো: জুলকারনা-ইন।জনস্বার্থে বিএসটিআই, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
Leave a Reply