ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

বাহরাইন ও কুয়েতে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাহরাইন ও কুয়েতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) রাতের এই হামলার ঘটনার পর দেশ দুটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো প্রতিহত করা হচ্ছে। এ সময় প্রতিরক্ষা কার্যক্রমের কারণে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে বলে উল্লেখ করে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়।

একই সময়ে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এর আগে সোমবার কুয়েতের পানি ও বিদ্যুৎ স্থাপনায় হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। তবে মঙ্গলবার রাতের হামলায় ঠিক কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে দুই দেশের পক্ষ থেকেও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাহরাইন ও কুয়েতে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

আপডেট সময় : ১০:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬