ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী ইসমাইল মোখতারিয়ান একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে গেছেন। প্রতিবেশী দেশ পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীর আমন্ত্রণে তিনি এই সফরে রওয়ানা হয়েছেন। সোমবার (২০ জুলাই) আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই সফরটি আয়োজিত হয়েছে।
সাম্প্রতিক সময়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোলাবর্ষণের ঘটনা ঘটেছিল। এরপর থেকে শান্তি আলোচনা ফিরিয়ে আনতে মধ্যস্থতাকারীরা বিভিন্ন প্রস্তাব বিনিময় করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরই ইসমাইল মোখতারিয়ান পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করেন।
ইরানি কর্মকর্তাদের মতে, এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং কৃষি ও বাণিজ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এছাড়াও, বর্তমানে দুই দেশের মধ্যে থাকা ৩ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়িয়ে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে এই সফরের মাধ্যমে।
Leave a Reply