একুশে পদক প্রাপ্ত আব্রাহাম লিংকনকে সম্মাননা প্রদান করলেন ESDF : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
একুশে পদক প্রাপ্ত আব্রাহাম লিংকনকে সম্মাননা প্রদান করলেন ESDF : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

একুশে পদক প্রাপ্ত আব্রাহাম লিংকনকে সম্মাননা প্রদান করলেন ESDF

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২
একুশে পদক প্রাপ্ত আব্রাহাম লিংকনকে সম্মাননা প্রদান করলেন ESDF

কুড়িগ্রামের কৃতিসন্তান উত্তরবঙ্গ যাদুঘরের প্রতিষ্ঠাতা ও একুশে পদক প্রাপ্ত এ‍্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকনকে সম্মাননা স্মারক প্রদান করেছে কুড়িগ্রামের তরুণ পেশাজীবীদের সংগঠন Education & Skill Development Foundation (ESDF)। ১৫মে রোববার  সকাল ১১ টায় ইএসডিএফ পরিচালিত মাদরাসাতুল হুফফাজ এর শতাধিক হিফজুল কোরআন শিক্ষার্থী ও এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উত্তরবঙ্গ যাদুঘর পরিদর্শন ও সৌজন্য স্বাক্ষাত করেন। একুশে পদক প্রাপ্ত সাদা মনের মানুষ আব্রাহাম লিংকন নিজেই উত্তরবঙ্গ যাদুঘর ঘুরে দেখান ও মুক্তিযুদ্ধের  নানা ঘটনা ও ইতিহাস শিক্ষার্থীদেরকে শুনান।পরে ইএসডিএফ এর নেতৃবৃন্দ ও হিফজুল কুরআন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ESDF এর প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রেসিডেন্ট আতিক বিন শামছুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট এ‍্যাডভোকেট তারিকুর রহমান তারিক, মাদরাসার প্রধান পরিচালক হাফেজ মোঃ শহিদুল ইসলাম, অন‍্যান‍্য শিক্ষকবৃন্দের মধ্যে হাফেজ ক্বারী আইয়ুব আলী, হাফেজ মোঃ আশিকুর রহমান, হাফেজ মোঃ শাহীন আলম, হাফেজ মোঃ মমিনুল ইসলাম, মোঃ আল আমিনসহ মাদরাসাতুল হুফফাজ কুড়িগ্রাম এর শতাধিক হিফজুল কুরআন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় আব্রাহাম লিংকন বলেন, আজ কোরআনের পাখিদের উপস্থিতিতে উত্তরবঙ্গ জাদুঘর আলোকিত হলো এতে কোন সন্দেহ নেই। তিনি বলেন তোমরাই আগামী দিনের ভবিষ্যত। মহান মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জেনে এবং মুক্তিযোদ্ধের চতনা ধারণের আহ্বান জানান তিনি।উল্লেখ্য, সমাজ সেবা ও সমাজে বিভিন্ন অবদান রাখায় ২০২২ সালে একুশে পদকে ভূষিত সন এ‍্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন। তিনি
পিপি, কুড়িগ্রাম জজ কোর্ট ও কুড়িগ্রাম ল কলেজ এর অধ‍্যক্ষের দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!