প্রধানমন্ত্রীর দেয়া ৬৬টি ঘর পেলো ভূরুঙ্গামারীর হত দরিদ্র পরিবার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রধানমন্ত্রীর দেয়া ৬৬টি ঘর পেলো ভূরুঙ্গামারীর হত দরিদ্র পরিবার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা

প্রধানমন্ত্রীর দেয়া ৬৬টি ঘর পেলো ভূরুঙ্গামারীর হত দরিদ্র পরিবার

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২০

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষণা “গৃহহীনদের গৃহদান” কর্মসূচীর আওতায় উপজেলার ৬৬টি গৃহহীন হত দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে।
জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টি.আর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর বিশেষ বরাদ্দ দ্বারা গ্রামীণ দরিদ্র গৃহহীন জনগোষ্টির জন্য “দূর্যোগ সহনীয় ঘর নির্মাণ” প্রকল্প হাতে নেয়া হয়। যাদের জমি আছে কিন্তু ঘর নেই তাদের জন্য ৮০০ বর্গফুট জায়গায় (প্রায় দুই শতাংশ জমি) রান্নাঘর ও টয়লেট সহ দুই কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা টিনসেট গৃহ নির্মাণ করা হচ্ছে। প্রতিটি গৃহের জন্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা। ২০১৮-২০ অর্থবছরে ভূরুঙ্গামারী উপজেলার ৬৬টি গৃহের বরাদ্দ দেওয়া হয়। যার মোট ব্যয়ের পরিমান ১,৯৭,৯০,৭৬০ টাকা।
প্রকল্পের সুবিধাভোগী জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের বিপ্লব বলেন আমি একজন প্রতিবন্ধী আমার মাথা গুজার কোন ঠাঁই ছিলনা। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া একটি ঘর আমি পেয়েছি। আমি খুব খুশি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ। অপর সুবিধা ভোগী তিলাই ইউনিয়নের দক্ষিন ছাট গোপালপুর গ্রামের জাহানারা বলেন আগে ভাঙ্গা ঘরে থাকছি, বৃষ্টি হলে ঘরোত পানি পড়তো। ইউএনও স্যার দেহি (দেখে) যায়া মোক (আমাকে) একটা ঘর দিছে। এলা আমরা ছেলে-মেয়ে নিয়া পাকা ঘরোত থাকি ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম বলেন, ঘরের কাজ শেষ, টুকিটাকি রংয়ের ফিনিশিং এর কিছু কাজ বাকী আছে। যা দুই তিন দিনের মধ্যেই শেষ হবে। উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগে এলাকার ৬৬টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিতে পারায় ভালো লাগছে।

Please Share This Post in Your Social Media

One response to “প্রধানমন্ত্রীর দেয়া ৬৬টি ঘর পেলো ভূরুঙ্গামারীর হত দরিদ্র পরিবার”

  1. রাফী সরকার says:

    মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!