ভূরুঙ্গামারীতে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

ভূরুঙ্গামারীতে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গ্রাম পুলিশদের বাই সাইকেল, পোষাক ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১০টি ইউনিয়নে কর্মরত ৯৯ জন গ্রাম পুলিশদের (দফাদার ও মহাল্লাদার) মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 

 

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊপজেলা পরিষদ চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা। আরো উপস্থিত ছিলেন জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ছানোয়ার ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বাইসাইকেল, পোষাক ও অন্যান্য সামগ্রী পেয়ে চরভূরুঙ্গামারী ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুল হাকিম ও তিলাই ইউনিয়নের গ্রাম পুলিশ আনোয়ারুল হক বলেন এসব সামগ্রী পেয়ে আমরা খুব খুশী। করোনা কালে বাইসাইকেল সহ অন্যান্য সামগ্রী দেয়ার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।

 

 

 

আশা করছি আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে আমরা আরো সচেষ্ট হব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা বলেন উপজেলার ১০ টি ইউনিয়নে কর্মরত ৯৯ জন গ্রাম পুলিশদেরকে বাইসাইকেল,পোষাক ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হল। করোনার এই সংকটময় মূহুর্তে বাইসাইকেল সহ অন্যান্য সামগ্রী পেয়ে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে আরো সুবিধা হবে বলে আমি মনে করছি। করোনার এই মহামারীর সময়ে জনগনকে সচেতন করার পাশাপাশি গ্রাম পর্যায়ে আইন শৃংখলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!