হাইকোর্টের আদেশে ভূরুঙ্গামারী হাট ইজারার অবশিষ্ট টাকা জমাদানের সময়সীমা ৩ মাস বৃদ্ধি
- আপডেট সময় : ১১:১৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০ ৪৬৫ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী হাট-বাজার ইজারার অবশিষ্ট টাকা জমাদানের সময়সীমা ৩ মাস বাড়িয়েছে মহামান্য হাইকোর্ট।করোনায় হাট বন্ধের কারণে ক্ষতিগ্রস্থ ইজারাদার টাকা জমার সময় বাড়াতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে গত বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে এ আদেশ প্রদান করা হয়।
জানা গেছে ১৪২৭ বাংলা সনের জন্য ভূরুঙ্গামারী হাটটির সর্বমোট ইজারা মূল্য ছিলো ৩ কোটি ৮৪ ৭২ হাজার ২ শত ২২ টাকা (জামানতসহ) ।
ইজারাদার সর্বমোট ২ কোটি ৩০ লাখ টাকা জমা প্রদান করেন। ইতোমধ্যে করোনা ভাইরাসের কারনে প্রায় আড়াই মাস হাট(পশুর) বন্ধ থাকে।
পরবর্তীতে হাট বাজার খোলা হলেও বিকেল ৪ টা পরে সন্ধ্যা ৭ টার মধ্যে হাট বন্ধ করার সরকারী নির্দেশনার জারি করা হয়।এতে আর্থিকভাবে ক্ষতি গ্রস্থ হওয়ার কারণে হাটের ইজারাদার আনোয়ারুল হক মহামান্য হাইকোর্টে (ভার্সুয়াল কোর্টে ) একটি রিট পিটিশন দাখিল করেন।
বুধবার সকালে শুনানী শেষে মহামান্য হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বেঞ্চের এক আদেশে ইজারার অবশিষ্ট টাকা তিন মাসের মধ্যে জমা দেয়ার নির্দেশনা দিয়ে এক আদেশ প্রদান করেন।
ইজারাদার আনোয়ারুল হকের পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক বিচারপতি ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি এর্টনি জেনারেল এড.তুষার কান্তি ।
ব্যারিষ্টার এবিএম আলতাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ক্ষতিপূরণের বিষয়ে হাটবাজার ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে প্রয়োজনে পরবর্তীতে মহামান্য আদালতের আশ্রয় নেয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
2 thoughts on “হাইকোর্টের আদেশে ভূরুঙ্গামারী হাট ইজারার অবশিষ্ট টাকা জমাদানের সময়সীমা ৩ মাস বৃদ্ধি”
আপনার মন্তব্য Cancel reply
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























ইজারদার আনোয়ারুল এতো টাকা কোথায় পাইলো হায়!!
হাটের ইজারাতে অংশীদার কয়েকজন। ইজারা হয়েছে অংশীদারদের মনোনীত এক জনের নামে।