ভূরুঙ্গামারীতে ২০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পুজার প্রস্তুতি চলছে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ২০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পুজার প্রস্তুতি চলছে : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

ভূরুঙ্গামারীতে ২০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পুজার প্রস্তুতি চলছে

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
ভূরুঙ্গামারীতে ২০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পুজার প্রস্তুতি চলছে
ভূরুঙ্গামারীতে ২০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পুজার প্রস্তুতি চলছে

ভূরুঙ্গামারীতে ২০টি পুজা মন্ডপে শারদীয় র্দর্গোৎসবের আয়োজন চলছে। প্রতিমার তৈরীর কাজ চলছে দ্রুত গতিতে। অপরদিকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ঘরে-বাইরে চলছে ব্যস্ততা। গৃহণীরা ব্যস্ত রয়েছেন ঘর-বাড়ি গোছানো সহ নানা রকম মিষ্টান্ন সামগ্রী তৈরিতে।

পূজোপলক্ষ্যে নতুন জামা-কাপড় কেনার ভীড় জমেছে দোকানে দোকানে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পুজায় আগত ভক্তবৃন্দের আহার্য্যে জন্য প্রতি মন্ডপে ৫শ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে।জানা গেছে আসন্ন শারদীয় দূর্গোৎসবে উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে উপজেলা সদরের কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব মন্দির সহ ১৬টি, বলদিয়া ইউনিয়নে ২টি,জয়মনিরহাট ইউনিয়নে ১টি,আন্ধারীঝাড় ইউনিয়নে ১টি সহ সর্বমোট ২০টি মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হতে চলেছে।

এছাড়াও মাত্র একটি হিন্দু পরিবারে বসন্তকালীন দূর্গোৎসব পালিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্রী স্বপন কুমার সাহা বলেন , স্বাস্থ্যাবিধি মেনে পূজার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে পূর্ণ আশ্বাস পাওয়া গেছে। আমরা আশা করছি প্রতিবারে ন্যায় এবারও আনন্দ মুখর পরিবেশে দূর্গোৎসব উদযাপন করতে পারব।

Please Share This Post in Your Social Media

One response to “ভূরুঙ্গামারীতে ২০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পুজার প্রস্তুতি চলছে”

  1. Thanks for the good article, I hope you continue to work as well.Спаситель на продажу

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!