ভূরুঙ্গামারীতে বৃষ্টি ও দমকা হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি
- আপডেট সময় : ০৬:৩৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ৬৮৯ বার পড়া হয়েছে
সৃষ্টি ডেক্সঃ প্রাকৃতিক দূর্যোগ কৃষকের পিছু ছাড়ছেই না।একের পর এক দূর্যোগের কারণে কৃষকের স্বপ্ন গুলো ফিকে হয়ে যাচ্ছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চতুর্থ দফা বন্যার ক্ষতি কাটিয়ে দিগন্ত জোড়া সবুজের মাঠে কৃষক স্বপ্ন বুনছিল।কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের প্রভাবে গত তিন দিনের অবিরাম বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে কৃষকের সেই স্বপ্ন মাটিতে মিশে গেছে।উপজেলার বেশিরভাগ উঁচু এলাকার ক্ষেতের ধান গাছ মাটিতে নুয়ে পড়ায় চলতি রোপা আমন ধানের ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে।হেলে পড়া ধানের শীষ পঁচে নষ্ট হওয়ায় আশংকা করছেন ক্ষতিগ্রস্থ কৃষকেরা। হেলে পড়া ধান গাছ গুলো আটি বেঁধে খাড়া রাখার চেষ্টা করছে অনেক কৃষক ।
উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের কৃষক মফিজুলসহ অনেকে জানান, বন্যায় নীচু এলাকার আমন ধান গুলো পঁচে নষ্ট হয়ে গেছে অনেক আগেই। উচু জমিতে কিছু ধান ছিল । কিন্তু তাদের দেড় থেকে দুই বিঘা আমন ক্ষেত বাতাসে হেলে মাটিতে শুয়ে পড়েছে। ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























