ভূরুঙ্গামারীতে পাট চাষীদের পাট বীজ ও সার বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে পাট চাষীদের পাট বীজ ও সার বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা

ভূরুঙ্গামারীতে পাট চাষীদের পাট বীজ ও সার বিতরণ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
ভূরুঙ্গামারীতে পাট চাষীদের পাট বীজ ও সার বিতরণ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পাট অধিদপ্তর পাট উৎপাদন কারী চাষীকে বিনামুল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। তার মধ্যে প্রথমে পাচ্ছেন ২৪শ জন পাট চাষী।

উপজেলার ১০ টি ইউনিয়নের পাট চাষীদের পর্যায়ক্রমে সেগুলো বিতরণ করা হচ্ছে। সংশি­ষ্ট দপ্তর জানিয়েছে অতিরিক্ত আরো ৬ শ জনের বরাদ্দ পাওয়া গেছে।তাদেরকেও পাট বীজ ও সার দেয়া হবে।

সোমবার উপজেলা পাট অধিদপ্তর কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা পাট চাষীদের মধ্যে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন। এ সময় প্রত্যেক পাট চাষীদের মাঝে ১ কেজি পাটবীজ ৬ কেজি ইউরিয়া,৩ কেজি টিএসপি ও ৩ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।


পরে ওই দিন বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অত্র ইউনিয়নের ২ শ ৫২ জন পাট চাষীদের মাঝে একই নিয়মে পাট বীজ ও সার বিতরন করা হয়। এসময় উপজেলা পাট অধিদপ্তরের উপ সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা রতন মিয়া পাথরডুবি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরফান আলী,উপজেলা পাট চাষী সমিতির সভাপতি হাবিবুর রহমান সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা পাট অধিদপ্তরের উপ সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা রতন মিয়া বলেন,”উন্নত প্রযুক্তি নিভর্র পাট ও পাট বীজ উৎপাদন এবং সমপ্রসারন প্রকল্পের আওতায় এই উপজেলায় ৩ হাজার পাট উৎপাদন কারী চাষী উন্নত জাতের পাট বীজ ও সার পাবেন। উপজেলার ১০ টি ইউনিয়নের জন্য প্রথমে বরাদ্দ পাওয়া ২৪ শ চাষীকে পর্যায়ক্রমে এই পাটবীজ ও সার দেয়া হচ্ছে। বাকী ৬ শ জনেরও বরাদ্দ পাওয়া গেছে দ্রুত সেগুলোও বিতরণ করা হবে।

 


 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!