ভূরুঙ্গামারীতে অসামাজিক কার্যকলাপের দায়ে মহিলাসহ আটক ৩
- আপডেট সময় : ০২:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২ ৪৭৪ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপের দায়ে এক মহিলাসহ দুই খদ্দেরকে আটক করেছে এলাকাবাসী। পরে আটককৃতদের থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।এলাকাবাসীর অভিযোগ উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া হাসপাতাল পাড়া এলাকার আব্দুল বারেক ও জাহানারা বেগম দম্পতির সহযোগীতায় তাদের বাড়িতে মাদক ও দেহ ব্যবসা চলে আসছে ।
রবিবার (২৪ জুলাই) বিকালে স্থানীয়রা ওই বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় মহিলাসহ ৩ জনকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই খদ্দের ও এক মহিলাকে আটক করে । এ সময় তল্লাসী করে ঘরের ছাদের উপরে রাখা রঙের বালতির ভিতরে রাখা ১শ গ্রাম গাঁজা উদ্ধার করার সময় বাড়ির মালিক বারেক ও তার স্ত্রী জাহানারা বেগম পালিয়ে যায়। আটককৃতরা হল উপজেলার পাথরডুবি গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম(৩২) একই গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ আয়নাল হক ও উত্তর ধলডাঙ্গা গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মোঃ সিদ্দিক(৩২)। স্থানীয় আশানুর রহমান আশা,পলাশ,খোকন জানান ,ওই বাড়িতে দীর্ঘদিন থেকে মাদক ও নারী দিয়ে অসামাজিক ব্যবসা চলে আসায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে আমরা তাদের আটক করে পুলিশকে খবর দেই।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ বাদী মামলা দায়ের পুর্বক আটককৃতদের জেলহাজতে প্রেরণ করাসহ বাড়ির মালিকের নামে মাদক দ্রব্য আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























