কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান পদে উপনির্বাচন নিয়ে বিভ্রান্তিতে জনত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান পদে উপনির্বাচন নিয়ে বিভ্রান্তিতে জনত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন  নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান পদে উপনির্বাচন নিয়ে বিভ্রান্তিতে জনত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্ধারীঝাড় ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যানকে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী স্ব-পদে পূনর্বহাল ও নির্বাচন কমিশন সচিবালয় কতৃক ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফশিল ঘোষণাকে কেন্দ্র করে বিভ্রান্তিতে পড়েছেন স্থানীয় জনগন ।

দেখুন >> ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান ক্যান্সারে আক্রান্ত :সকলের দোয়া প্রার্থনা

জানা গেছে, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ খোকনের বিরুদ্ধে ইউপি সদস্যরা অনাস্থা প্রস্তাব দাখিল করে। সকল প্রকার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৩মার্চ ২০১৯ তারিখে তাকে বরখাস্ত করে চেয়ারম্যান পদ শুন্য ঘোষণা করা হয়। প্যানেল চেয়ারম্যান জাফর আলী মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করে ইউনিয়ন পরিষদের কাজ চালিয়ে যা”ি ১০ মার্চ-২০২০ তারিখে চুড়ান্ত রায় ঘোষণা করে

জেনে নিন >> লাভ জনক পদ্ধতিতে ফুলকপি চাষ

ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ জানান, চুড়ান্ত রায়ে আদালত তাকে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে স্ব-পদে বহাল রাখেন। হাইকোর্টের এই আদেশ বাস্তবায়নের জন্য তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে ছলেন। পরবর্তীতে রাজু আহমেদ হাইকোর্টে ৩২৬৬/২০১৯ নং রিট পিটিশন দাখিল করলে মহামান্য আদালত শুনানি শেষে
স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ২৫ আগস্ট জেলা প্রশাসককে এবং জেলা প্রশাসক ৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রিট পিটিশন নং-৩২৬৬/২০১৯ এর ১০/৩/২০১৯ তারিখের রায়ের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। জেলা প্রশাসকের নির্দেশের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা গত ১৬ সেপ্টেম্বর-২০২০ তারিখে আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ খোকনকে ১০/৩/২০১৯ তারিখের রায়ের আলোকে স্ব-পদে বহাল থাকার আদেশ দেন।

 

অপর দিকে নির্বাচন কমিশন সচিবালয় আন্ধারীঝাড় ইউনিয়নের চেয়ারম্যানের শুন্য পদে আগামী ২৯ শে আক্টোবর-২০২০ তারিখে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে।
ইউপি সদস্য আক্তার হোসেন জানান, হাইকোর্টের রিট পিটিশন নং-৩২৬৬/২০১৯ এর রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগে আপিল নং-১৩২৭/২০২০ দাখিল করা হয়েছে। আপিল বিভাগ আগামী ৬ ডিসেম্বর-২০২০ তারিখে শুনানির দিন ধার্য্য করেন এবং এসময় পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেছেন। তিনি আরও জানান, এ সংক্রান্ত একটি সার্টিফাইড কপির (ফটোকপি) উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, হাইকোর্টের রায় অনুযায়ী আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান রাজু আহমেদকে ১০/৩/২০১৯ তারিখের রায়ের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জেলা নির্বাচন অফিসে জানানো হয়েছে। তিনি আরও জানান, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সার্টিফাইড কপি অফিসিয়ালি না পাওয়ায় তার গ্রহণ যোগ্যতা নেই।
এ ব্যাপারে রাজু আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হাইকোর্টের রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্র অনুযায়ী তিনি দায়িত্ব পালন করছেন। রায়ের কপি নির্বাচন কমিশন কার্যালয়ে না পাঠানোর কারনে তারা তফশিল ঘোষণা করেছেন বলে তিনি দাবি করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, চেয়ারম্যান রাজু আহমেদ কর্তৃক আবেদন ও রায়ের কপি পেয়েছি। যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভোট হবে কিনা তা নিয়ে এলাকায় বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। পক্ষ বিপক্ষের কর্মী সমর্থকদের মাঝে বিরাজ করছে টানটান উত্তেজনা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!