কচাকাটায় বিষপানে এক যুবকের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কচাকাটায় বিষপানে এক যুবকের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু

কচাকাটায় বিষপানে এক যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
কুড়িগ্রামের রৌমারীতে স্কুলে যাওয়ার পথে গাছচাপায় ছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের কচাকাটা থানার চর মাদারগঞ্জ গ্রামে রাসেল মিয়া(২৫) নামে এক যুবকের বিষপানে আত্মহত্যা । সোমবার (২০ জুলাই) বিষ পানে আত্মহত্যা  করেছে। আত্নহত‍্যাকারী রাসেল মিয়া চর মাদারগঞ্জ গ্রামের নুরুল ইসলামের পুত্র। এলাকাবাসী সুত্রে জানা যায় রাসেল মিয়া তার স্ত্রী,সন্তান ও পিতামাতাসহ ঢাকায় থেকে ভ্রাম্যমান সবজির ব্যবসা করত। গত কিছু দিন আগে রাসেল ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে তার অসুস্থ চাচাকে দেখতে । এদিকে সোমবার দুপুরে মোবাইলে তার পিতার সাথে পারিবারিক বিষয়ে কলহ হওয়ায় বিকেলে রাসেল স্থানীয় বাজার মাদারগঞ্জ গিয়ে রাত ১০ টার সময় বাড়ি ফেরার পথে বকুলতলা সুইসগেট পাড় হয়ে ভাঙ্গা কাঠের সেতুর কাছে আসার পথে খালে পড়ে যায়। পথচারী ও নৌকার মাঝিরা এসে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দেয়। চিকিৎসক আসার পুর্বেই রাসেল মৃত্যু বরণ করে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বিষ পানে আত্মহত্যা করেছে বলে জানায়। প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল ড্রাইভার জানায় মৃত রাসেলের মুখে তীব্র বিষাক্ত কীটনাশকের গন্ধ পাওয়া গেছে। পারিবারিক কলহ এবং পিতার সাথে অভিমান করেই হয়ত আত্মহত্যা করেছে।
বল্লভেরখাস ইউনিয়নের চেয়ারম্যান আকমল হোসেন জানান, হয়ত মাদারগঞ্জ বাজার থেকে কীটনাশক কিনে সকলের অজান্তে পান করে বাড়ি ফেরার পথে ভাঙ্গা কাঠের সেতুর খালের কাছে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশীদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। এবং আজ মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!