১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ফ্রান্সের
- আপডেট সময় : ১১:২৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ফ্রান্সের
ফ্রান্সের পার্লামেন্টে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে নতুন আইন পাস হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সই প্রথম এ ধরনের আইন প্রণয়ন করল। প্রস্তাবিত এই আইনটি আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নতুন আইনের আওতায় দেশটির হাইস্কুলগুলোতে মোবাইল ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উদ্যোগে পাস হওয়া এই আইনের মূল লক্ষ্য হলো শিশুদের অনলাইন বুলিং, ক্ষতিকর কনটেন্ট, যৌন শিকারি এবং মানসিক স্বাস্থ্যের ঝুঁকি থেকে সুরক্ষা প্রদান করা। নতুন নিয়ম অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তবে শিক্ষা-সংশ্লিষ্ট ডিজিটাল সেবাগুলো এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
পড়ুন>> গাজী নজরুলের দ্বিতীয় বিয়ে ও কাবিননামা নিয়ে নতুন বিতর্ক
বিশ্বের অন্যান্য দেশও এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। বর্তমানে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও স্পেন অনুরূপ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও আগামী সেপ্টেম্বরে শিশুদের অনলাইন সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে, এই আইন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও রয়েছে। সমালোচকদের মতে, এই ধরণের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন এবং এটি ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তার ক্ষেত্রে প্রশ্ন তুলে দিতে পারে। পাল্টা জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর দাবি, তারা অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায় আগেই বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























