আর্জেন্টিনার হারের পর বুয়েন্স আইরেসে সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ
  1. admin@sristy.net : admin :
আর্জেন্টিনার হারের পর বুয়েন্স আইরেসে সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আর্জেন্টিনার হারের পর বুয়েন্স আইরেসে সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

আর্জেন্টিনার হারের পর বুয়েন্স আইরেসে সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

 

ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর রাজধানী বুয়েন্স আইরেসে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।

 

 

বড় পর্দায় ম্যাচটি উপভোগ করতে শহরের বিভিন্ন সড়কে জড়ো হওয়া হাজারো সমর্থকের মধ্যে পরাজয়ের পর তীব্র হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে, যা এক পর্যায়ে সহিংস রূপ নেয়।

 

 

 

স্থানীয় সময় রাত প্রায় পৌনে ১২টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে ক্ষুব্ধ সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। আর্জেন্টাইন গণমাধ্যম ইনফোবে-এর তথ্য অনুযায়ী, নিরাপত্তা বেষ্টনী ভেঙে কয়েকজন সমর্থক একটি স্মৃতিস্তম্ভের ওপর উঠে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে কাঁচের বোতলসহ বিভিন্ন বস্তু ছুড়ে মারেন।

 

পড়ুন>> রাখে আল্লাহ মারে কে? অল্পতেই রক্ষা পেল হতদরিদ্র পরিবার

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। সংঘর্ষের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

 

 

 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!