ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো পুরনো নিয়ম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সুপারিশে জেলা প্রশাসকদের (ডিসি) ওপর অর্পিত ক্ষমতা বাতিল করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মঙ্গলবার (২১ জুলাই) এ সংক্রান্ত একটি সংশোধিত পরিপত্র জারি করেছে। মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিকের যুগ্মসচিব সাইয়েড এ জেড এম মোরশেদ আলী এতে স্বাক্ষর করেছেন।

নতুন এই নির্দেশনার ফলে এমপিওভুক্ত বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও স্নাতক (পাস) কলেজে শিক্ষক ব্যতীত অন্যান্য অশিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ২০২৪ সালের নিয়ম আবারও কার্যকর হবে। একই সঙ্গে, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।

পুনর্বহাল হওয়া এই নিয়ম অনুযায়ী, এখন থেকে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, ল্যাব অপারেটর, গবেষণাগার সহকারী, নিরাপত্তাকর্মী, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীর মতো পদগুলোতে নিয়োগের সুপারিশের ক্ষমতা পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে ন্যস্ত থাকবে।

উল্লেখ্য, অতীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত বছরের পরিপত্রে এসব পদে নিয়োগের সুপারিশের দায়িত্ব ডিসিদের দেওয়া হয়েছিল। তবে শিক্ষাবিদদের একাংশ তখনই সতর্ক করেছিলেন যে, রাজনৈতিক চাপ ও প্রশাসনিক বাস্তবতায় এই উদ্যোগের মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখা চ্যালেঞ্জিং হতে পারে। সরকারের এই সাম্প্রতিক সিদ্ধান্তে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করছেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি পুনরায় বৃদ্ধি পেতে পারে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো পুরনো নিয়ম

আপডেট সময় : ০৯:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬