ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃত্যু ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুত ও গ্রাহকদের পাল্টাপাল্টি কর্মসূচি বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২টি পদে নিয়োগ: আবেদনের সময়সীমা ও বিস্তারিত তথ্য জাতিসংঘের সাধারণ পরিষদে কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফার প্রতি শ্রদ্ধাঞ্জলি মেসির দুর্দান্ত গোলে এগিয়ে থেকেও জয় পেল না ইন্টার মায়ামি ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়োগ বাতিল সাম্প্রদায়িক বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যয়ে নতুন ফোরামের যাত্রা শুরু নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা: শিরোপার লড়াইয়ে মরিয়া দুই দল

দিল্লিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, জনজীবনে ভোগান্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এই সিদ্ধান্তের ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

বন্ধ রাখা স্টেশনগুলোর তালিকায় রয়েছে লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম।

দিল্লি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারি ভবন, প্রশাসনিক এলাকা ও সংবেদনশীল স্থানগুলোতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। মূলত নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে এবং বহিরাগত আন্দোলনকারীদের প্রবেশ নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে সংসদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে কংগ্রেস, আম আদমি পার্টি (আপ) ও সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের আন্দোলন এবং কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতেও দিল্লির বিভিন্ন সীমান্ত এলাকায় বিক্ষোভ চলমান রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ স্টেশনগুলোতে আপাতত যাত্রীদের প্রবেশ ও বের হওয়া বন্ধ রয়েছে। তবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে, যদিও ট্রেনগুলো বন্ধ থাকা স্টেশনগুলোতে থামছে না। পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে স্টেশনগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া যাত্রীদের প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার এবং যাত্রার আগে মেট্রো পরিষেবার সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিল্লিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, জনজীবনে ভোগান্তি

আপডেট সময় : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬