দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
- আপডেট সময় : ১০:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩৯৫ বার পড়া হয়েছে
দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাব র্ষিকী উপলক্ষে আলোচনা
দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা
বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ সেপ্টেম্বর বিকালে উপজেলার আল্লারদর্গায় নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সমন্বয়ে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি আল্লারদর্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে এসে শেষ হয়।
পড়ুন>> অসুস্থতার ছুটি নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে শিক্ষিকা
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা মোঃ রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি শামীম রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লস্কর, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা।
এছাড়াও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক এম ফরজ উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপি গণমানুষের দল। এ দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অগ্রণী ভূমিকা রেখেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
পড়ুন>> ১০লিটার রেক্টিফাইড স্প্রিটসহ যুবক গ্রেফতার করে ৬ লিটার দেখিয়ে মামলা
আগামী ফেব্রুয়ারিতে সরকার নির্বাচন ঘোষণা করেছেন, আর এই নির্বাচনকে নিয়ে একটি নতুন রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে। আপনারা সবাই একত্রিত হয়ে এই সব ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে।
বাচ্চু মোল্লা বলেন, শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের হাতে গড়া এই দল সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। এই দল গঠন করার পর থেকে মানবকল্যানে সফলতার সাথে কাজ করে আসছে। বিএনপির সফলতার গল্প সকল সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে নেতা কর্মীদের আহবান জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























