ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

ব্র্যাক ইউনিভার্সিটি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ১২:৪৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৬০৭৪ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত

ব্র্যাক ইউনিভার্সিটি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত; উচ্চশিক্ষায় সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচন

যুক্তরাজ্যের বাণিজ্য দূত দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অফ ডনক্যাস্টার, ডিবিই ব্র্যাক ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে তাকে স্বাগত জানান ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারপারসন তামারা হাসান আবেদ এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লিডারশিপ টিমের সদস্যবৃন্দ।

ব্র্যাক ইউনিভার্সিটিতে দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অব ডনক্যাস্টার, ডিবিই এর সফরসঙ্গী ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক; ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসসহ ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।

সফরকালে ব্রিটিশ বানিজ্য দূত ব্র্যাক ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন। পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী অবকাঠামোতে নির্মিত এই ক্যাম্পাস আধুনিক শিক্ষার সুযোগ ও পরিবেশ সচেতনতার একটি অনন্য উদাহরণ।

বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অব ডনক্যাস্টার, ডিবিই বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সাথে বৈঠকে অংশ নেন। আলোচনায় তিনি ব্র্যাক ইউনিভার্সিটি ও সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন এর মধ্যে চলমান শিক্ষা সহযোগিতার প্রতি তার গভীর সমর্থন ব্যক্ত করেন। এ বছরের জুন মাসে যৌথভাবে পিএইচডি প্রোগ্রাম চালু করেছে ব্র্যাক ইউনিভাসিটি ও সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন। যা বিশ্ববিদ্যালয় দুটির বৈশ্বিক গবেষণা, জ্ঞানবিনিময় এবং একাডেমিক সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে।

দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অব ডনক্যাস্টার ডিবিই-এর এই সফর বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরা এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করার দারুণ সুযোগ তৈরি করেছে।

আলোচনায় অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার অরিফুল ইসলাম; রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড; স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন এর ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক; বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডিন, প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী; সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এর এক্সিকিউটিভ ডিরেক্টর মঞ্জুর হাসান; অফিস অব কমিউনিকেশনস এর ডিরেক্টর খায়রুল বাশার এবং অপারেশনস অফিস এর ডিরেক্টর মোহাম্মদ সাজেদুল করিম চৌধুরী।

ব্র্যাক ইউনিভার্সিটির ১২ অক্টোবর ২০২৫ তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অফিস অফ কমিউনিকেশন্স এ তথ‍্য জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত

আপডেট সময় : ১২:৪৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫