লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল উৎসবে ইরানি নির্মাতাকে যেতে বাধা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল উৎসবে ইরানি নির্মাতাকে যেতে বাধা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল উৎসবে ইরানি নির্মাতাকে যেতে বাধা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল উৎসবে ইরানি নির্মাতাকে যেতে বাধা

ইরানের এক নির্মাতা বলেছেন, দেশটির সরকার তাঁকে লন্ডনের চলচ্চিত্র উৎসবে (লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল) যোগদানে বাধা দিয়েছে। কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে চলমান বিক্ষোভে সমর্থন দেওয়ায় তাঁর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর এএফপির

ওই নির্মাতার নাম মানি হাগিগি। লন্ডন চলচ্চিত্র উৎসবের আয়োজকদের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘শুক্রবার ইরানি কর্তৃপক্ষ আমাকে লন্ডনের ফ্লাইটে উঠতে দেয়নি। বস্তুত, এ ধরনের বাজে আচরণ কেন করা হলো, তা নিয়ে যৌক্তিক কোনো ব্যাখ্যা তারা আমাকে দিতে পারেনি।’

ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) ওই ভিডিও বার্তাটি টুইট করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, হাগিগি নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘সাবট্র্যাকশন’-এর জন্য লন্ডন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। কিন্তু ইরানি কর্তৃপক্ষ তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করায় তিনি দেশ ছাড়তে পারছেন না।

ভিডিও বার্তায় ৫৩ বছর বয়সী ইরানি পরিচালক, লেখক ও অভিনেতা হাগিগি বলেছেন, তাঁর ধারণা, মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলা বিক্ষোভে সমর্থন দেওয়ায় তাঁকে বিদেশ ভ্রমণে যেতে দেওয়া হচ্ছে না।

হাগিগি বলেন, ‘কয়েক সপ্তাহ আগে আমি একটি ইনস্টাগ্রাম ভিডিও ধারণ করেছিলাম। সেখানে ইরানের বাধ্যতামূলক হিজাব আইন এবং তরুণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে চালানো ধরপাকড় অভিযান এবং তাদের সঙ্গে হওয়া নানা অন্যায় নিয়ে আমি সমালোচনা করেছিলাম। কর্তৃপক্ষ সম্ভবত ভেবেছে এখানে আটকে রেখে তারা আমার ওপর কড়া নজর রাখবে, হুমকি দেবে ও চুপ করিয়ে রাখবে। বাস্তবতা হলো, সে পরিকল্পনাকে হেয় করে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছি।’

হাগিগি আরও বলেন, নিজ দেশে ‘বন্দী’র মতো থাকতে বাধ্য হওয়া নিয়ে তাঁর কোনো অনুশোচনা বোধ নেই। এ মুহূর্তে তেহরানে থাকতে পারাটাই তাঁর জীবনের বড় আনন্দগুলোর একটি।

তিনি বলেন, ‘এ যদি আমার কৃতকর্মের শাস্তি হয়ে থাকে, তবে তা চলতে থাকুক।’
ইরানে কঠোর হিজাববিধি লঙ্ঘনের অপরাধে পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী ইরানি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে এক মাস ধরে বিক্ষোভ চলছে। পরিবারের অভিযোগ, নীতি পুলিশের পিটুনির শিকার হয়ে মাসার মৃত্যু হয়েছে। অপর দিকে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছেন,এ তরুণীটি অসুস্থতার কারণে মারা গেছেন ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!