ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নালিতাবাড়ীতে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজের উদ্বোধন নিখোঁজ প্রাক্তন কর্মকর্তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, মুখ খুললেন বাবা এলপিজির দাম ও কমিশন পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি জামায়াত এমপি |: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় নিখোঁজ বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির সুরতহাল প্রতিবেদনে যা উঠে এসেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা মিললেও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম নিচ্ছেন সাধারণ রোগীরা উখিয়ায় নলকূপ খননে বের হওয়া আগুনের দাপট অব্যাহত, বিদ্যুৎহীন ৩৮০০ পরিবার ব্যাটিং ধসে ২৭২ রানেই থামল বাংলাদেশ গোলকিপারের নৈপুণ্যে কারাবাও কাপের শেষ আটে ম্যান সিটি

পটুয়াখালী পৌর আওয়ামী লীগের পদ হারালেন তিন নেতা

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ২৮৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী পৌর আওয়ামী লীগের পদ হারালেন তিন নেতা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা পরিষদ নির্বাচনে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে প্রচারণা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তিন নেতাকে ।

শুক্রবার(১৫ অক্টোবর)রাতে পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মনি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কারের চিঠি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।বহিষ্কৃত ব্যক্তিরা হলেন পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ফারুক মৃধা, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আনিচুর রহমান ও কার্যনির্বাহী সদস্য নাসরুল্লাহ সিকদার।বহিষ্কারের চিঠিতে ওই তিন নেতাকে বলা হয়, ‘আপনারা পৌর আওয়ামী লীগের পদে থেকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের বিপক্ষে কাজ করছেন। আপনারা স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমানের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। যা জেলা ও পৌর আওয়ামী লীগ নেতাদের দৃষ্টিগোচর হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আপনাদের পৌর আওয়ামী লীগের পদপদবি থেকে বহিষ্কার করা হলো।’

বহিষ্কারের ব্যাপারে জানতে চাইলে ফারুক মৃধা বলেন, ‘আসলে আমি বিষয়টি এখনো জানি না।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পটুয়াখালী পৌর আওয়ামী লীগের পদ হারালেন তিন নেতা

আপডেট সময় : ০৫:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২