ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন দীর্ঘ প্রতীক্ষার অবসান: সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু বাণিজ্যিক ফ্লাইট কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তার ৪ কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় সড়কে ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৩ বর্ষসেরা কোচের পুরস্কারের দৌড়ে এগিয়ে লুইস দে লা ফুয়েন্তে না ফেরার দেশে সাংবাদিক ও সাবেক এমপি মুহম্মদ শফিকুর রহমান বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র সংকটের মুখে জরিমানা আদায়: পাবনায় পরিবেশ দূষণ রোধে অভিযান

ভূরুঙ্গামারীতে অভিনব কায়দায় গরু বিক্রির টাকা নিয়ে চম্পট প্রতারক

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ৩১৬ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে অভিনব কায়দায় গরু বিক্রির টাকা নিয়ে চম্পট প্রতারক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তোতা মিয়া নামের এক কৃষকের গরু বিক্রির টাকা অভিনব কায়দায় হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্য। গত শনিবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার কলেজ মোড় এলাকায় অভিনব কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। প্রতারণার শিকার হওয়া কৃষক তোতা মিয়ার বাড়ি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামে।

জানাগেছে, তোতা মিয়া শনিবার ভূরুঙ্গামারী হাটে ৫৪ হাজার ৫০০ টাকায় একটি গরু বিক্রি করেন। গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরতে তিনি উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন।

এসময় মাইক্রোবাস চালক পরিচয় দিয়ে একব্যক্তি তোতা মিয়ার কাছে তার গন্তব্য স্থান জানতে চান। তোতা মিয়া নিজের গন্তব্য স্থান জানালে ওই ব্যক্তি গাড়ি নিয়ে সেদিকে যাবেন বলে জানান এবং ভাড়ার টাকাটা আগাম দিতে বলেন।

তোতা মিয়া ভাড়া দেওয়ার জন্য তার কোঁচড় (কোমড়ে গুঁজে রাখা) থেকে টাকা বের করলে চালক পরিচয় দেয়া ব্যক্তি ও তার সহযোগী এসময় তোতা মিয়াকে টাকাগুলো সাদা পলিথিন ব্যাগ দিয়ে ভালো ভাবে পেঁচিয়ে রাখতে বলেন।

চালকের সহযোগী তোতা মিয়াকে সাহায্য করতে গিয়ে তোতা মিয়ার হাত থেকে টাকা নিয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে সুকৌশলে তা সরিয়ে ফেলেন। পলিথিন পেচানো টাকার পরিবর্তে পলিথিনে পেচানো কাগজ তোতা মিয়ার কোঁচড়ে গুঁজে দেন।

চালক পরিচয় দেয়া ব্যক্তি পাশে রাখা গাড়ি আনার কথা বলে স্থান ত্যাগ করেন। গাড়ি আনতে দেরি করছে কেন তা দেখার কথা বলে সহযোগী ব্যক্তিটিও স্থান ত্যাগ করে।
ওই দু’জন ফিরে আসার দেরি দেখে তোতা মিয়ার সন্দেহ হয়। কোঁচড়ে রাখা টাকা ঠিক আছে কিনা যাচাই করতে গিয়ে দেখেন টাকা নেই। টাকার বদলে পলিথিন দিয়ে কাগজ পেঁচিয়ে তার কোঁচড়ে গুঁজে দেয়া হয়েছে।

তোতা মিয়া বলেন, চালকের সাথের ব্যক্তি আমার হাত থেকে টাকা নিয়ে তড়িঘড়ি করে পলিথিন ব্যাগে পেঁচিয়ে আমার কোমড়ো গুঁজে দেয়। সে যে টাকা সরিয়ে নিয়ে কাগজ গুঁজে দিয়েছে তা বুঝতে পারিনি।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, এমন ঘটনার শিকার হয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে অভিনব কায়দায় গরু বিক্রির টাকা নিয়ে চম্পট প্রতারক

আপডেট সময় : ০৮:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২