খুলনার পাইকগাছায় ইউএনও হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
খুলনার পাইকগাছায় ইউএনও হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

খুলনার পাইকগাছায় ইউএনও হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল
  • প্রকাশিত : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
খুলনার পাইকগাছায় ইউএনও হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

খুলনার পাইকগাছাতে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দিলেন ইউএনও মমতাজ বেগম।জানা যায়, রবিবার বিকালে পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের মোঃ লোকমান মালী তার দশম শ্রেণি পড়ুয়া কন্যা (১৬) কে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ইউসুফপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তার সরদারের ছেলে মোঃ সাইফুল্লাহ এর সাথে বাল্য বিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন।খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন ও আনসার কমান্ডার আবু হানিফ সরেজমিনে উপস্থিত হয়ে উক্ত বাল্য বিবাহ বন্ধ করে দেন এবং কন্যা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে কন্যার পিতার নিকট থেকে লিখিত মুচলেকা নেন।এ সময় উপস্থিত জনতার সামনে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!