ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে পাঁচটি ঘর ভস্মীভূত  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে পাঁচটি ঘর ভস্মীভূত  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে পাঁচটি ঘর ভস্মীভূত 

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে পাঁচটি ঘর ভস্মীভূত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে পাঁচটি ঘর ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া এলাকার কাজিয়ার মোড় গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে কাজিয়ার মোড় গ্রামের আজিজার রহমানে একটি ঘর, তার দুই ভাইয়ের দু’টি, বোনের একটি ও ছেলের একটি বাসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আজিজার ও এরশাদুল হক বলেন, আগুনে তাদের নগদ ২০ হাজার টাকা সহ ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে। এতে সবমিলিয়ে আনুমানিক পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য রফিকুল ইসলাম রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ইমন মিয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!