ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা নীলফামারীতে ২৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর লালমোহনে নজরুল বর্ষ উদযাপন: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে শিক্ষার্থীরা সৌদি আরবে আরামকো ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিরলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নুর জামান (সোনাহার)-এর নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল: ১০ হাজার কর্মী পাবেন বিনা খরচে ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে ‘চিরকুট’ মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর দুর্গাপূজায় প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি রায়পুরায় মাদকের পাওনা নিয়ে বিবাদ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ছাগল চুরি করে পালানোর সময় গণধোলাই খেলেন যুবলীগ নেতা

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২ ৩০৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ছাগল চুরি করে পালানোর সময় গণধোলাই খেলেন যুবলীগ নেতা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা থেকে ছাগল চুরি করে পালানোর সময় পীরগঞ্জ উপজেলার ১ যুবলীগ নেতা সহ দুইজনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। রোববার (২ অক্টোবর) দুপুরে রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে এ ঘটনাটি ঘটে।যুবলীগ নেতা সহ দুইজনকে গণধোলাই দেয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যুবলীগের নেতার নাম হাবীবুল্লাহ হাবীব। তিনি নিজেকে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। হাবীব পৌর শহরের গুয়াগাঁও মহল্লার জবাইদুরের ছেলে। আরেকজনের নাম মিরাজুল ইসলাম। তিনি পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের মোহাম্মদ কোম্পানীর ছেলে। তারা সদর উপজেলার মহেশপুর গ্রামের একটি আম বাগান থেকে ছাগল চুরি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে।

প্রত্যক্ষদর্শী সলেমান আলী জানান, নেকমরদ বাজারে তাদেরকে যখন ছাগল সহ ধরা হয়েছে, তখন জানতে চাইলে , তারা বলে পিকনিক খাওয়ার জন্য ছাগল চুরি করা হয়েছে। আমি অবাক হয়েছে, তারা তখন নিজেদের আওয়ামী লীগের নেতা হিসেবে করেছে।
ছাগল মালিকের কন্যা সুমাইয়া জানান, মহেশপুরের একটি আম বাগান থেকে আমাদের একটি ছাগল মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ঐ দুই যুবক। এ সময় প্রতিবেশী এক ভাই সহ মোটরসাইকেলে করে তাদের ধাওয়া করি। এক পর্যায়ে নেকমরদ বাজারে আসার পর স্থানীয়রা মিলে তাদের ধরা হয়। এ বিষয়ে হাবিবুল্লাহ হাবীবের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু বলেন, হাবীব ধর্ম বিষয়ক সম্পাদক নয়, সাধারণ সদস্য। তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ছাগল চুরি করে পালানোর সময় গণধোলাই খেলেন যুবলীগ নেতা

আপডেট সময় : ০৯:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২