রয়টার্স: ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- আপডেট সময় : ০৭:০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
দীর্ঘ দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার সময় তিনি বাংলাদেশি উড়োজাহাজেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র। এবার আরও এক দেশকে যুদ্ধের হুমকি দিলো রাশিয়াএবার আরও এক দেশকে যুদ্ধের হুমকি দিলো রাশিয়া ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।
শেখ হাসিনার পক্ষ থেকে এমন পরিকল্পনা প্রকাশের পরপরই দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য যে, দেশে বর্তমানে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এর আগে চলতি মাসের শুরুর দিকে তিনি নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করেন। এদিকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, তিনি দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। ভারত থেকে তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর মতো কোনো আনুষ্ঠানিক আলোচনা এখনো হয়নি বলেও জানান তিনি। তার এ পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী দাবি করেছেন, সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে এবং বিজয় দিবসে তার দেশে ফেরার যাবতীয় ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। তবে এই বিষয়ে বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ঢাকা ভারতকে তাদের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বানরোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে দেশে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়। জাতিসংঘ জানায়, ওই গণঅভ্যুত্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে নির্বাসনে থাকা অবস্থায় শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























