ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ একর জমির মালিকানা নিয়ে ব্যক্তি ও রেলের মধ্যে দ্বন্ধের কারণে দীর্ঘ ৭ বছরেও দুধকুমার নদের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরেজমিন পরিদর্শন করেছেন।

জানাগেছে, সড়ক ও জনপথ বিভাগের অধিনে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সালে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়। সেতুটি নির্মাণ কাজ শেষ পর্যায়ে থাকলেও ভূমি জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

পড়ুন>>রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি

জানাযায়, নির্মিয়মান সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৬ একর জমি স্থানীয়রা তাদের ব্যক্তি মালিকানা জমি বলে দাবি করে আসছেন। অপর দিকে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমি রেলের মালিকানা দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে একটি পত্র প্রেরণ করে।

একই জমি ব্যক্তি ও রেলওয়ে মালিকানা দাবি করায় আটকে যায় জমির অধিগ্রহণ প্রক্রিয়া। এই বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় একাধিকবার বৈঠকেও কোন সমাধান হয়নি। ফলে সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ সাত বছরেও শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

পড়ুন>>ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন

পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য জানান, ভূমি অধিগ্রহণের টাকা ডিসি অফিসে জমা রয়েছে। এখন জমির মালিকানা নিশ্চিত হলে দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা সম্ভব।

এব্যাপারে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করেছেন বলে তিনি জানান।

তিনি বলেন, আমি ইতিমধ্যে মাননীয় যোগাযোগ মন্ত্রীসহ সংশ্লিষ্ট অনেকের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি। তিনি দ্রুত বিষয়টি সমাধান করে রাস্তা নির্মাণের দাবী জানান।

উল্লেখ্য সেতুটি চালু না হওয়ায় প্রায় দেড়শত বছরের পুরানো মেয়াদ উত্তীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে সোনাহাট বন্দরের পাথর বোঝাই ট্রাক, মানুষ ও যাত্রীবাহী যানবাহন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির

আপডেট সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬