রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি
- আপডেট সময় : ০৩:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হুথি মিলিশিয়াদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই হামলায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদির ওপর এই ধরনের ‘অব্যাহত হামলা’র তীব্র সমালোচনা করেছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে সৌদি আরবের সার্বভৌমত্বের ওপর ‘সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। তারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আঞ্চলিক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে।
জিসিসি মহাসচিব জাসেম আলবুদাইউই হুথিদের এই হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কঠোর অবস্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি হুথি মিলিশিয়াদের এমন ধ্বংসাত্মক কাজের জন্য জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন। রিয়াদের আর্থিক জেলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























