ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাহিরপুরে জয় বাংলা শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টায় আটক ৩ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৭ সালে চাকরির বাজারে অস্থিরতা, চাকরি ছাড়তে পারেন কর্মীরা জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নেতাদের সঙ্গে কাতারের আমিরের বৈঠক

নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল

নীলফামারীর ডোমার উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে বাড়িতে টেনে নিয়ে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ডোমার উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার তরুণী নীলফামারীর একটি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

পড়ুন>>গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ওই তরুণী তার ভাবির সঙ্গে বাড়ির সামনে বসে গল্প করছিলেন। এ সময় একই গ্রামের এক ব্যক্তির স্ত্রী ও পুত্রবধূ সেখানে এসে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তরুণীকে টেনে-হিঁচড়ে নিজেদের বাড়িতে নিয়ে উঠানে মারধর করা হয়। অভিযোগ, তাকে বিবস্ত্র করে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে তাকে মারধর করা হয়েছে। ওই ব্যক্তিকে তিনি প্রতিবেশী চাচা হিসেবে সম্বোধন করেন এবং তার সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক নেই বলে দাবি করেন। ঘটনার সময় তিনি বারবার অনুরোধ করলেও অভিযুক্তরা তাকে ছাড়েননি বলে অভিযোগ করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

আরও পড়ুন

তরুণীর মা ও ভাবির অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই তাদের মেয়েকে সম্পর্কের অপবাদ দিয়ে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। তারা জানান, যাকে ঘিরে অভিযোগ তোলা হয়েছে, তিনি বিবাহিত ও সন্তানের বাবা। ওই ব্যক্তির সঙ্গে তরুণীর কোনো অনৈতিক সম্পর্ক নেই বলেও দাবি তাদের।

এ ঘটনায় নির্যাতিত তরুণী ও তার পরিবারের সদস্যরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬