ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঠিকানা পেলেন আদিবাসী নারী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্ট আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিতে সচিবালয়ে পৌঁছাল এনসিপির প্রতিনিধিদল রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ শুরু জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সাথে সংলাপে জাতীয় নাগরিক পার্টি বাপ্পি লাহিড়ীর সোনার গয়নার বর্তমান বাজারমূল্য কত? বিআইডব্লিউটিসিতে ৩৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি: বেতন স্কেল ও আবেদনের নিয়ম

এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ‘২০২৬ এশিয়া পাওয়ার ইনডেক্স’ অনুযায়ী, ভারত এখন এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরো সুসংহত করেছে। অর্থনৈতিক সক্ষমতা, কূটনৈতিক প্রভাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকর নেতৃত্বের ফলে দেশটি এই সাফল্য অর্জন করেছে। ২০১৮ সালে সূচকটি চালুর পর থেকে চীনের সঙ্গে ভারতের সামগ্রিক ক্ষমতার ব্যবধান এখন সর্বনিম্ন পর্যায়ে। যদিও চীনের সামগ্রিক শক্তি এখনো ভারতের তুলনায় ৮০ শতাংশ বেশি। কোনো দেশের সম্পদের ভিত্তিতে প্রত্যাশিত ক্ষমতা ও বাস্তবে অর্জিত সামগ্রিক ক্ষমতার মধ্যকার ব্যবধানকে এই সূচকে ‘ক্ষমতার ব্যবধান’ হিসেবে বিবেচনা করা হয়। যেখানে অধিকাংশ দেশের কূটনৈতিক প্রভাব কমেছে, সেখানে ভারত নিজের অবস্থান ধরে রাখতে পেরেছে।

প্রতিষ্ঠানটি মোট আটটি মানদণ্ড এবং ১৩১টি সূচকের মাধ্যমে এশিয়ার ২৭টি দেশ ও অঞ্চলের ওপর এই মূল্যায়ন পরিচালনা করেছে। এসবের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা, স্থিতিস্থাপকতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং ভবিষ্যৎ সম্পদের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। সামগ্রিক ক্ষমতার সূচকে ভারতের বর্তমান স্কোর বেড়ে ৪০ দশমিক ৫ পয়েন্টে পৌঁছেছে। এছাড়া সাংস্কৃতিক প্রচার এবং মানুষের যাতায়াত বাড়ায় ভারতের সাংস্কৃতিক প্রভাবের স্কোর ৪৩ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ভারতের সামগ্রিক উন্নতির পাশাপাশি এই সূচকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সক্ষমতাও প্রশংসিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পর মোদি এখন এশিয়ায় দ্বিতীয় সবচেয়ে কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন। লোয়ি ইনস্টিটিউটের সাউথ-ইস্ট এশিয়া প্রোগ্রামের পরিচালক ড. হান্টার মার্স্টন বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন যে, অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও ভারত প্রধান শক্তি হিসেবে নিজের জায়গাটি পোক্ত করেছে।

সামগ্রিক সাফল্যের পাশাপাশি প্রতিবেদনে কিছু চ্যালেঞ্জের কথাও উঠে এসেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন, রুপির মান হ্রাস এবং বিদেশে ভারতের বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়ার বিষয়টি ভারতের অর্থনীতির ওপর প্রভাব ফেলেছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলের অস্থিরতার সময় ভারতের সীমিত কূটনৈতিক সক্রিয়তা নিয়ে বিশ্বজুড়ে যে ধারণা তৈরি হয়েছিল, তাও প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষাকে প্রভাবিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে আটটি মানদণ্ডের মধ্যে পাঁচটিতেই ভারত ইতিবাচক উন্নতি করেছে। বিশেষ করে কূটনৈতিক প্রভাবের ক্ষেত্রে ভারত এখনো অত্যন্ত শক্তিশালী ও স্থিতিশীল অবস্থানে রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রপ্তানি ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ফলে ভারত বর্তমানে প্রতিরক্ষা নেটওয়ার্ক সূচকে নবম স্থানে উঠে এসেছে। সব মিলিয়ে, বিদ্যমান সীমাবদ্ধতাগুলো থাকলেও এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় ভারতের সামনে উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে বলে মনে করছে লোয়ি ইনস্টিটিউট।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি

আপডেট সময় : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬