ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঠিকানা পেলেন আদিবাসী নারী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্ট আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিতে সচিবালয়ে পৌঁছাল এনসিপির প্রতিনিধিদল রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ শুরু জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সাথে সংলাপে জাতীয় নাগরিক পার্টি বাপ্পি লাহিড়ীর সোনার গয়নার বর্তমান বাজারমূল্য কত? বিআইডব্লিউটিসিতে ৩৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি: বেতন স্কেল ও আবেদনের নিয়ম বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিম বাংলাদেশে পাঁচ বছরে নতুন এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থী দ্বিগুণ

নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঠিকানা পেলেন আদিবাসী নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার দুর্গাপুরে মাথা গোঁজার ঠাঁই পেলেন গৃহহীন আদিবাসী নারী সুধিনী মান্দা। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের পরাভিটা এলাকায় উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ঘর তার কাছে হস্তান্তর করা হয়। ঘরটি হস্তান্তর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

নিজের পাকা ঘর পেয়ে আবেগে আপ্লুত সুধিনী মান্দা বলেন, আমার নিজের বলতে কোনো জায়গা বা ঘর ছিল না। দিন আনি দিন খাই—এই অনিশ্চিত জীবনে অনেক কষ্টে দিন কাটিয়েছি। নিজের সামর্থ্য না থাকায় মাথা গোঁজার একটি ঠাঁই তৈরি করা অসম্ভব ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর উপহার দিয়ে বড় উপকার করলেন। আজ আমি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সুধিনী মান্দার ঘর হস্তান্তরের সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গাপুর ও কলমাকান্দা অঞ্চলে গারো ও হাজংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। এরা তুলনামূলক পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা প্রকৃত গৃহহীনদের খুঁজে বের করে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, প্রান্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ সুধিনী মান্দাকে ঘর দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঠিকানা পেলেন আদিবাসী নারী

আপডেট সময় : ০৪:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬