জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সংবর্ধনা
- আপডেট সময় : ০২:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে গত রবিবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, পাগড়ি প্রদান অনুষ্ঠান ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বিকেল থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত দুই পর্বে এই আয়োজন চলে। অনুষ্ঠানের প্রথম পর্বে মাদ্রাসা থেকে হিফজুল কুরআন সম্পন্নকারী ৩০ জন শিক্ষার্থীকে সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক শায়খুল হাদীস ড. মাওলানা মোহাম্মদ মুশতাক আহমদ। তিনি শিক্ষার্থীদের নসিহত করেন, পাগড়ি বিতরণ করেন এবং দোয়া পরিচালনা করেন।
বাদ মাগরিব শুরু হওয়া দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ। কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় এই পর্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল এবং জগন্নাথপুর উপজেলার হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ।
কুরআন তিলাওয়াতে অংশ নেন তানজানিয়ার শাইখ ইদী সাবান, মিশরের শাইখ সনদ আবদুল হামিদ, ইন্দোনেশিয়ার শাইখ আবদুল আজিজ, আফ্রিকা থেকে আগত শাইখ রামাদান জুমা এবং বাংলাদেশের শাইখ আব্বাস উদ্দিন। নাশিদ পরিবেশনায় ছিলেন মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আবদুল্লাহ, ফয়েজ আহমদ শাহরুখ, শেখ এনাম এবং শিশুশিল্পী পারভেজ আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল রাজ্জাক, সৈয়দ মুমিন আহমদ মবনু, মাওলানা সৈয়দ মসরুর আহমদ কাসেমী, হাফিজ মাওলানা সৈয়দ ময়নুল ইসলাম, হাফিজ মাওলানা আলী আহমদ, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা মখছুছিল কারী চৌধুরী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা নিজাম উদ্দিন ও মাওলানা আব্দুল মুনিম। অনুষ্ঠানটি সফল করতে প্রাক্তন শিক্ষার্থী ও প্রবাসীরা সার্বিক সহযোগিতা করেন এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























