ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সাতকানিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ২৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রেশমী আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেশমী উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাইরার বাপের বাড়ির বাসিন্দা মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী ছিলেন। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সূত্রপাত গত ২৪ অক্টোবর, যখন রেশমী তার স্বামী দেলোয়ার হোসেন, দুই বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাতসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে অটোরিকশায় করে কেরানীহাট স্টেশনের একটি মেলায় যাচ্ছিলেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকানের দক্ষিণ পাশে অটোরিকশাটি একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায়। সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রেশমীর স্বামী দেলোয়ার হোসেন।

দুর্ঘটনায় গুরুতর আহত রেশমী ও তার শিশুসন্তান ওয়াসিফাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রেশমীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ২৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাটিতে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে

আপডেট সময় : ১২:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬