ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস জঙ্গল সলিমপুরে ২৮ প্লট উদ্ধারে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবি ফারহান আলী ওয়াহিদের বর্তমান চুক্তির মেয়াদ ও বাজারমূল্য কত? ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল, ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছায় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হলেন প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

জঙ্গল সলিমপুরে ২৮ প্লট উদ্ধারে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগরে বেদখল হওয়া ২৮টি প্লটের জমি দ্রুত ছেড়ে দেওয়ার জন্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। ১৩ নভেম্বর শুক্রবার বিকেলে নগরের পাঁচলাইশ এলাকার হামজারবাগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উচ্চ আদালতে রিটকারী মো. মীর হাসান অভিযোগ করেন যে, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তারা প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না। এ সময় প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতা ও হয়রানির অভিযোগ তোলেন তারা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরীর পাচঁলাইশ হামজারবাগ এলাকায় এ সংবাদ সম্মেলন করেন উচ্চ আদালতে রিটকারী মো. মীর হাসান।

রিট পিটিশন নম্বর ১৪৬৭২/২৬ অনুযায়ী, আদালত ৩০ দিনের মধ্যে দখলকৃত জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মীর হাসান জানান, তারা আদালতের আদেশের কপি নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার ধরনা দিলেও কোনো সুরাহা মেলেনি। এই ব্যর্থতার প্রতিবাদে গত সপ্তাহে আলীনগর এলাকায় মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, একটি অদৃশ্য মহলের ইশারায় জঙ্গল সলিমপুর নিয়ে গণমাধ্যমে নানা মিথ্যা ও কাল্পনিক তথ্য ছড়ানো হচ্ছে। এছাড়া, এলাকায় বসবাসরত প্রাপ্তবয়স্ক পুরুষদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে বলে তারা দাবি করেন। আলীনগর এলাকাকে একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে উল্লেখ করে তারা নিজেদের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে মন্তব্য করেন।

এহেন পরিস্থিতিতে সরকারের কাছে একটি নিরপেক্ষ জুডিশিয়াল তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়া, রেজিস্ট্রিকৃত ব্যক্তিমালিকানাধীন জমিতে বসবাসকারীদের হয়রানি বন্ধ এবং দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জঙ্গল সলিমপুরে ২৮ প্লট উদ্ধারে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবি

আপডেট সময় : ০৭:২৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬