ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জের মুকসুদপুরে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত উত্তরপ্রদেশের সম্ভলে অবৈধ মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে সরানোর চিন্তাভাবনা হোয়াইট হাউসের জলবায়ু সহনশীল শহর গড়তে একশ দেশের যৌথ অঙ্গীকার আকবরশাহে নবজাতক উদ্ধার ও দাফনে ধোঁয়াশা, নিষ্ক্রিয়তার অভিযোগ ওসি বিরুদ্ধে নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা নুসরাতের বাড়িতে হামলা: পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় প্রতিনিধি দল ডুয়েটে ৩৭টি পদে জনবল নিয়োগ: আবেদনের সময়সীমা ২ ডিসেম্বর

উত্তরপ্রদেশের সম্ভলে অবৈধ মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলায় একটি মসজিদ উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার জেলার আসমোলি এলাকার কুতুবপুর সাত্তা গ্রামে এই অভিযান পরিচালিত হয়। স্থাপনাটি অনুমোদনহীনভাবে নির্মিত হয়েছিল বলে পুলিশের দাবি। সরকারি জমিতে কোনো প্রকার অনুমতি ছাড়াই এই স্থাপনাটি গড়ে তোলা হয়েছিল বলে জানান কর্মকর্তারা।

তহসিলদার ধীরেন্দ্র কুমার সিং জানান, জনবসতিপূর্ণ এলাকার প্রায় ১৫০ বর্গমিটার ওয়াক্‌ফ ঘোষিত জমিতে ওয়াক্‌ফ বোর্ডের অনুমতি ছাড়াই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। স্থাপনাটি অবৈধভাবে তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি জমি উদ্ধারে আজ এই অভিযান চালানো হচ্ছে।

আসমোলি সার্কেল কর্মকর্তা আমান সিং জানান, এক মাসেরও বেশি সময় আগে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও রাজস্ব বিভাগের কাছে অভিযোগ করেছিলেন যে, গ্রামের জনসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত জমিতে অবৈধভাবে মসজিদ নির্মাণ করা হচ্ছে। এরপর একটি যৌথ দল তদন্ত করে দেখে যে, নির্মাণকাজের কোনো বৈধ অনুমোদন নেই। তদন্তের পর সম্ভলের মহকুমা শাসক (এসডিএম) স্থাপনাটি অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দেন।

অভিযানকে কেন্দ্র করে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়। অভিযানে চারজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও), ১০টি থানার পুলিশ এবং প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারির (পিএসি) একটি প্লাটুন মোতায়েন করা হয়। নিরাপত্তার খাতিরে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হয় এবং পুলিশ সদস্যদের আশপাশের ভবনের ছাদেও অবস্থান নিতে দেখা যায়। ঘনবসতিপূর্ণ এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নেওয়া হয় বিশেষ সতর্কতা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উত্তরপ্রদেশের সম্ভলে অবৈধ মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন

আপডেট সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬