নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা
- আপডেট সময় : ১২:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ব্রাজিলে আগামী ২০২৭ সালে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের ড্রয়ের আর মাত্র এক মাসের মতো সময় বাকি। এরই মধ্যে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা আসরের ড্রয়ের প্রচলিত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন এই নিয়মে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলগুলোর জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে, যা অনেকটা ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের আদলে করা হয়েছে। নিয়ম অনুযায়ী, র্যাঙ্কিংয়ের প্রথম থেকে চার নম্বর অবস্থানে থাকা দলগুলো যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারে, তবে সেমিফাইনালের আগে তারা একে অপরের মুখোমুখি হবে না। এই সময়ে এবারের বিশ্বকাপের ড্রয়ের নিয়ম বদলেছে ফিফা। সেদিনের অবস্থানের ওপর ভিত্তি করেই দলগুলোর অবস্থান নির্ধারিত হবে।
ফিফার এই নতুন নিয়ম কার্যকর হওয়ার জন্য আগামী ৭ ডিসেম্বর প্রকাশিতব্য চূড়ান্ত র্যাঙ্কিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ চারে রয়েছে স্পেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইংল্যান্ড। আগামী ১১ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর দেড়টায় রিও ডি জেনিরোর মিউজিয়াম অব মডার্ন আর্টে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। তবে এর আগেই দলগুলোকে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি সারতে হচ্ছে। যুক্তরাষ্ট্র ২৭ নভেম্বর এল সালভাদরের বিপক্ষে মাঠে নামবে, যেখানে জয় পেলে তারা সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করবে। র্যাঙ্কিং অপরিবর্তিত থাকলে যুক্তরাষ্ট্র ও স্পেন টুর্নামেন্টের বিপরীত অর্ধে থাকবে, যার ফলে দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ২৫ জুলাই মারাকানা স্টেডিয়ামের ফাইনালে। তবে সেজন্য বড় একটা শর্ত পূরণ করতে হবে।
অন্যদিকে, ইংল্যান্ডের বিশ্বকাপ নিশ্চিত করার পথটা কিছুটা কঠিন।
তাদের ইউক্রেনের বিপক্ষে দুই লেগের প্লে-অফ ম্যাচ খেলতে হবে ১ ও ৫ ডিসেম্বর। টুর্নামেন্টের ড্রয়ের পটের হিসাব অনুযায়ী, আয়োজক ব্রাজিল ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে থাকবে এবং ২৪ জুন মারাকানায় উদ্বোধনী ম্যাচে অংশ নেবে। ব্রাজিলের সঙ্গে প্রথম পটে থাকবে র্যাঙ্কিংয়ের সেরা সাতটি দল। দ্বিতীয় ও তৃতীয় পটে থাকবে র্যাঙ্কিংয়ের পরবর্তী আটটি করে দল এবং চতুর্থ পটে থাকবে মার্চে শেষ হওয়া আন্তঃমহাদেশীয় প্লে-অফের তিন বিজয়ী ও সবচেয়ে নিচু র্যাঙ্কিংয়ের দলগুলো। ড্রয়ের ক্ষেত্রে মহাদেশীয় সীমাবদ্ধতা আগের মতোই বজায় থাকবে, যেখানে এক গ্রুপে ইউরোপের সর্বোচ্চ দুটি দল এবং অন্য যেকোনো মহাদেশের একটি দলের বেশি থাকতে পারবে না।
সূত্র: যুগান্তর
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























