ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চোট পেয়ে সাফ থেকে ছিটকে গেলেন সাদ উদ্দিন তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ আরএসএফ |: সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি নেতানিয়াহুর জমানায় যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠল ইসরায়েলি রাজনীতি মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলীর জাদুকরী গোল: কে এই উদীয়মান তরুণ? খুলশীতে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস খেলে আলোচনায় শেবাগপুত্র আর্যবীর গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশ ও বিজিবির টিয়ারশেল নিক্ষেপ

চোট পেয়ে সাফ থেকে ছিটকে গেলেন সাদ উদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে বাংলাদেশ দলের। গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলেও দলের অভিজ্ঞ রাইটব্যাক সাদ উদ্দিনকে হারিয়ে বড় ধাক্কা খেয়েছে লাল-সবুজের শিবির। গত বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত লড়াইটির ৭৬ মিনিটে গোড়ালিতে গুরুতর চোট পান তিনি। আঘাত পাওয়ার পরপরই স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি সাদের চোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। পরবর্তী সময়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) কিংস অ্যারেনায় অনুশীলনের আগে দলের অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া তার শারীরিক অবস্থার আপডেট দেন। জামাল জানান, সাদের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে, যার ফলে তাকে অন্তত এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

দীর্ঘমেয়াদী এই ইনজুরির কারণে চলতি সাফের বাকি অংশে সাদ উদ্দিনের অংশগ্রহণ অসম্ভব হয়ে পড়েছে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাদ নিজেই। সমর্থকদের উদ্বেগ ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই দুর্ভাগ্যজনক চোটের কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে না। তবে তিনি সমর্থকদের দোয়ার পাশাপাশি আরও শক্তিশালী হয়ে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন এবং দলের জন্য সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

সেমিফাইনালে পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে এমন একজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডারের অনুপস্থিতি কোচ থমাস ডুলির জন্য নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। দলের রক্ষণভাগ সামলানো এখন বাংলাদেশের জন্য বেশ বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চোট পেয়ে সাফ থেকে ছিটকে গেলেন সাদ উদ্দিন

আপডেট সময় : ০২:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬