স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে
- আপডেট সময় : ০৫:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা এবং এর আইনি বৈধতা নিয়ে কাজ শুরু করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি জানান, গণমাধ্যম মারফত তিনি জানতে পেরেছেন যে পলাতক দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন, তবে এর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদনের আইনি ভিত্তি এবং আবেদনকারী সেই অধিকার রাখেন কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। চূড়ান্ত পরীক্ষার পরেই মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, দণ্ডিত কোনো আসামি যদি বিদেশে আশ্রয় নেন, তবে তার দেশের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এরই মধ্যে সংশ্লিষ্ট দেশে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে এবং তাকে আইন অনুযায়ী দেশে ফেরানোর অনুরোধ জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্ষমতাচ্যুত কোনো শক্তি দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন স্থাপনায় হামলা করার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনা কঠোরভাবে প্রতিহত করছে এবং আইনের আওতায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























