ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব বিদেশিদের দ্বারে ধরনা দিচ্ছেন হাসিনা, মন্তব্য রিজভীর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক মুশফিকের কর অঞ্চল দিনাজপুরে ২৭ জন নিয়োগ: আবেদন শুরু ১৫ নভেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভেঙে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর গঠনের উদ্যোগ মুকসুদপুরে মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা দীপশিখার

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব উত্থাপন করেছে শ্রমিক পক্ষ। রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে সোমবার (৯ নভেম্বর) আয়োজিত বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব দেওয়া হয়। তবে ওই সভায় মালিকপক্ষ কোনো নতুন প্রস্তাব জমা দিতে পারেনি। শিল্পাঞ্চলে চলমান অস্থিরতার কারণে সব মালিকের সঙ্গে আলোচনা করা সম্ভব হয়নি জানিয়ে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন এক সপ্তাহের সময় চেয়েছেন।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভায় মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে তাদের প্রস্তাবনা জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন। চেয়ারম্যান স্পষ্ট করেছেন যে, এই নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে বোর্ড নিজস্ব বিচার-বিশ্লেষণের ভিত্তিতে মজুরি নির্ধারণের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকার প্রস্তাবের পক্ষে বিভিন্ন যুক্তি ও তথ্য তুলে ধরেন।

এর আগে পাঁচটি শ্রমিক সংগঠনের জোট সম্মিলিতভাবে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার ১৩১ টাকা করার দাবি জানিয়েছিল। তাদের দাবির তালিকায় মূল বেতনের অনুপাত মোট বেতনের ৬০ শতাংশ করা, বাড়িভাড়া ৫০ শতাংশ নির্ধারণ এবং বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার দাবি অন্তর্ভুক্ত রয়েছে। শ্রমিক সংগঠনগুলোর মতে, দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের আর্থিক সুরক্ষার খাতিরে মূল বেতনের অনুপাত ঠিক রাখা জরুরি, কারণ এটি ওভারটাইম ও সার্ভিস বেনিফিটের ওপর সরাসরি প্রভাব ফেলে। এ ক্ষেত্রে ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট বেতনের ৬০ শতাংশ মূল বেতন রাখার প্রস্তাব করেছেন তারা। বিশেষ করে দীর্ঘদিন কর্মরত শ্রমিকেরা এতে আর্থিক ক্ষতির মুখে পড়েন।

স্মারকলিপিতে শ্রমিক নেতারা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, বার্ষিক মূল্যস্ফীতি, খাদ্য ও পুষ্টিসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাজারদরের মতো মোট ১২টি মানদণ্ড পর্যালোচনার আহ্বান জানিয়েছেন। এছাড়া ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলোর পোশাক খাতের মজুরি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি যৌক্তিক বেতন কাঠামো তৈরির দাবি জানানো হয়েছে।

দেশের মোট শ্রমশক্তির মধ্যে প্রায় ৪০ লাখ শ্রমিকের অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনমান উন্নত করতে এই কাঠামো প্রয়োজন বলে মনে করেন প্রতিনিধিরা। সভায় জানানো হয়, ডাইং ও নিট খাতের শ্রমিকদের বিশেষ দাবিগুলো নিয়ে আলোচনার পর অতিরিক্ত আটটি প্রস্তাব যুক্ত করা হবে। একদিকে যখন মজুরি বোর্ডের ভেতরে এই আলোচনা চলছে, অন্যদিকে তখন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন। শ্রমিক প্রতিনিধিদের ভাষ্য, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত মজুরি কাঠামো প্রয়োজন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব

আপডেট সময় : ০৪:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬