ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি কোনো বিলাসিতা নয়, অক্সফোর্ড ইউনিয়নে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের প্রকোপ নিউজিল্যান্ড উপকূলে আটকে পড়া ৪৩টি তিমির মর্মান্তিক মৃত্যু ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী ইসরাইলে সরকার গঠনের জন্য আইজেনকটকে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ফিনিশিংয়ের আক্ষেপ ঘোচাতে শেখ মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে, নিহত ২ ও আহত ৩০

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের প্রকোপ

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের প্রকোপ

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ক্রমশ নিচের দিকে নামছে। ভোরের হালকা কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে, যার ফলে কর্মজীবী ও সাধারণ মানুষ সকালে শীতের কাপড় গায়ে জড়িয়ে বের হচ্ছেন। তবে দিনের বেলা রোদের তাপ বাড়লে আবহাওয়ায় গরম অনুভূত হয়। সকালে কাজে বের হওয়া মানুষজনকে শীতের পোশাক পরতে দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়ায় কমে আসছে ঠান্ডার অনুভূতি।

রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আগের দিন শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পড়ুন>>ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট

অর্থাৎ, মাত্র একদিনের ব্যবধানে তাপমাত্রা শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে। শনিবার জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৬ ডিগ্রিতে। ফলে দিনে গরম এবং সকাল-সন্ধ্যায় ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে জেলাজুড়ে।

পড়ুন>>দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কমছে। বর্তমানে রাত ও ভোরে শীতের আমেজ বেশি থাকলেও আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে শীতের অনুভূতি সামনের দিনগুলোতে আরও বাড়বে বলে মনে করছেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের প্রকোপ

আপডেট সময় : ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬