মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির
- আপডেট সময় : ০৩:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
মরিশাসের প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে ভয়াবহ এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার (৪ নভেম্বর) বিকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা প্লেইন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী কারখানায় কাজ করতেন।
নিহতদের নাম মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে তারা একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী বাক্স নামানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বাক্সটি তাদের ওপর ধসে পড়লে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নিহত তিন শ্রমিক হলেন—মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
ঘটনার খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভারী এই বাক্সটি ঠিক কীভাবে এবং কী কারণে শ্রমিকদের ওপর পড়ে গেল, তা নিশ্চিত হতে পুলিশ বর্তমানে তদন্ত পরিচালনা করছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
সূত্র: যুগান্তর
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























