ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের কাউনিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পেকুয়ায় অটোরিকশার সংঘর্ষে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশাল অবৈধ অর্থ দিয়ে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা: প্রস্তুত সরকার ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে কাঁঠালগাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে :স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে জনাকীর্ণ স্থানে গুলি, এক বছরেও শনাক্ত হয়নি সেই শুটার এপিক হেলথ কেয়ার থেকে বিশেষ স্বাস্থ্যসেবা পাবেন লায়ন্স সদস্যরা

ধর্মীয় বিশ্বাস পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান জহির উদ্দিন স্বপনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার সকালে বরিশাল বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি দৃঢ় কণ্ঠে বলেন, ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে যেকোনো ধরনের রাজনৈতিক ফায়দা হাসিল ও সংঘাত সৃষ্টিকারীদের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, ধর্মীয় বিভেদ ও অস্থিরতা ছড়িয়ে পড়লে তাতে কেবল রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠীই লাভবান হয়, আর ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। সোমবার (২ নভেম্বর) সকালে বরিশাল বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অথচ ধর্মকে পুঁজি করে রাজনীতি করা ব্যক্তিরাই সেখান থেকে বেশি সুবিধা ভোগ করে থাকেন।

উপদেষ্টা তার বক্তব্যে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ এবং ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সংলাপ ও পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব ও ধর্মীয় উসকানিমূলক অপপ্রচার প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে নিয়মিত সংলাপ ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বিভেদ দূর করা সম্ভব। গুজব রোধে সচেতনতা বৃদ্ধিই হতে পারে সম্প্রীতি রক্ষার প্রধান মাধ্যম।

বরিশাল জেলার ফোর্ব ফোরামের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্টের পলিসি অ্যাডভাইজার ও পরিচালক (অপারেশন্স) চার্লস রীড, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন। সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় প্রতিনিধি এবং বেসরকারি উন্নয়ন সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্মীয় বিশ্বাস পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান জহির উদ্দিন স্বপনের

আপডেট সময় : ০৫:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬