নারায়ণগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:২২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের থানা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) এবং তার বড় ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে দাপা ইদ্রাকপুরের বেপারীপাড়া এলাকায় অবস্থিত তাদের নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় পুলিশের একাধিক দল ওই বাড়িটিতে অভিযান চালায়। গ্রেপ্তারের সময় দুই ভাই নিজ বাড়িতেই ছিলেন। হুমায়ুন কবির ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং তার ভাই হাবিবুর রহমান স্থানীয় ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত।
তদন্ত সংশ্লিষ্ট ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকলেও এই দুই ভাই স্থানীয় এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছিলেন। হুমায়ুন কবির নিয়মিত পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন একটি দোকানে দিনে ও রাতে দীর্ঘ সময় অবস্থান করতেন বলেও অভিযোগ রয়েছে।
জানা যায়, হুমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশের এবং হাবিবুর রহমান সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বিভিন্ন পর্যায়ের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। প্রথম দিকে তাঁরা বাড়ি থেকে বের না হলেও কয়েক দিন পর প্রকাশ্যে চলাফেরা শুরু করেন।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে একাধিক মামলা রয়েছে। তার বড় ভাই হাবিবুর রহমানের বিরুদ্ধেও একইভাবে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



















