ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে দেড় ঘণ্টা গোলাগুলি ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ: অদম্য ইচ্ছাশক্তিতে স্বপ্ন ছোঁয়া কলি রানীর গল্প আলোর পথে তিন জেলার ৬৫ জন চরমপন্থীর আত্মসমর্পণ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার পিংক অক্টোবর শেষ, ক্যানসার চিকিৎসায় বিশেষ কর্মসূচিতে সিএসসিআর বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডিতে ২২০ জনের বড় নিয়োগ দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার প্রস্তুতি শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিনের বদলি

পিংক অক্টোবর শেষ, ক্যানসার চিকিৎসায় বিশেষ কর্মসূচিতে সিএসসিআর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচি ‘পিংক অক্টোবর ২০২৬’-এর মাধ্যমে ১ হাজার ৪৫২ জন নারীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। ১০৩ জন নারী চিকিৎসকের অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টায় নগরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক সমাবেশ এবং ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়। গত ১ অক্টোবর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া এই মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ৩১ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ভ্রাম্যমাণ স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে। এতে ১০৩ জন নারী চিকিৎসক অংশ নিয়ে মোট ১ হাজার ৪৫২ জন রোগীকে সেবা দেন। এতে পুলিশ বাহিনীর নারী সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন, সিএসসিআর হাসপাতাল এবং পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রতি রোববার, মঙ্গলবার ও বুধবার নিয়মিত স্ক্রিনিং কার্যক্রম চলেছে। এছাড়া ‘পিংক বাস’ মোবাইল ক্লিনিকের মাধ্যমে প্রতি শনিবার নগরের বিভিন্ন এলাকায় নারীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হয়। সচেতনতামূলক সভার অংশ হিসেবে ১০ অক্টোবর পুলিশ লাইন শেডে ৪৬০ জন, ১৪ অক্টোবর প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৭৬ জন এবং ২৯ অক্টোবর বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজে ২৬০ জন শিক্ষার্থী ও শিক্ষিকা অংশ নেন।

আয়োজকরা জানিয়েছেন, পিংক অক্টোবরের সচেতনতা কার্যক্রম শেষ হলেও রোগীদের চিকিৎসাসেবা চলমান থাকবে। ‘ফ্রম অ্যাওয়ারনেস টু কেয়ার’ স্লোগান নিয়ে শনাক্ত হওয়া রোগীদের মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের মাধ্যমে পরামর্শ প্রদান করা হবে। আগামী নভেম্বর মাসের প্রতি সোমবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এই সেবা বিনা মূল্যে পাওয়া যাবে। আয়োজকদের এবারের কর্মসূচির বিশেষ দিক হলো, স্ক্রিনিংয়ে ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগীদের চিকিৎসার দায়িত্ব নিয়েও কাজ করা হচ্ছে। ‘From Awareness to Care’ কর্মসূচির আওতায় শনাক্ত রোগীদের চিকিৎসার জন্য মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের মাধ্যমে পরামর্শ ও চিকিৎসাসেবা।

বিশেষভাবে নির্বাচিত রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচারের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, যা পুরো নভেম্বর মাসজুড়ে চলবে।

আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠেয় অস্ত্রোপচার কার্যক্রমে চট্টগ্রামের সার্জনদের পাশাপাশি আন্তর্জাতিকভাবে পরিচিত যুক্তরাজ্যের দুই বিশেষজ্ঞ সার্জন ডা. লরা জনসন ও ডা. মো. জাকের উল্লাহ অংশ নেবেন। সিএসসিআর হাসপাতালের সম্মেলনকক্ষ থেকে চট্টগ্রামের তরুণ সার্জনরা এই অস্ত্রোপচার পর্যবেক্ষণ করবেন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে। এই পুরো প্রক্রিয়ায় সহযোগী হিসেবে যুক্ত আছে আন্তর্জাতিক চিকিৎসকদের সংগঠন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া। তাঁরা সকাল নয়টা থেকে সরাসরি অস্ত্রোপচারে অংশ নেবেন।

উল্লেখ্য, এই পুরো মাসব্যাপী কর্মসূচিটি চট্টগ্রামের প্রখ্যাত শল্যচিকিৎসক ও পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়। কার্যক্রম বাস্তবায়নে সহযোগী অধ্যাপক ডা. সাকেরা আহমেদ, ডা. সায়রা বানু শিউলি এবং সহকারী অধ্যাপক ডা. নাজমা মাহবুব নিরলসভাবে সহযোগিতা করেছেন। আয়োজকদের লক্ষ্য সচেতনতার গণ্ডি পেরিয়ে ‘কেয়ার টু এক্সেলেন্স’ পর্যায়ে পৌঁছে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিংক অক্টোবর শেষ, ক্যানসার চিকিৎসায় বিশেষ কর্মসূচিতে সিএসসিআর

আপডেট সময় : ০৮:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬