আইনি লড়াই ও এআই আতঙ্ক পেরিয়ে অভিনয়ে তানিয়া
- আপডেট সময় : ১১:২২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
অক্টোবর মাসে দেশের বিনোদন অঙ্গন ছিল বেশ অস্থির। আইনি লড়াই, প্রযুক্তির অপব্যবহার এবং দীর্ঘ অসুস্থতার পর শিল্পীদের কাজে ফেরার মতো ঘটনাগুলো ছিল আলোচনার কেন্দ্রে। তানজিন তিশার বিরুদ্ধে চলমান আইনি জটিলতা থেকে শুরু করে পরীমনি ও মেহজাবীনের এআই ভুয়া ভিডিওর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো মাসজুড়ে চর্চায় ছিল। অন্যদিকে দীর্ঘ ৯ মাস শারীরিক অসুস্থতার ধকল সামলে নতুন করে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। কারও ক্ষেত্রে আলোচনার কারণ একের পর এক বিতর্ক ও আইনি জটিলতা, কারও ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও, আবার কেউ আলোচনায় এসেছেন বিরতির পর শুটিংয়ে ফিরে। এই দীর্ঘ সময়ে অভিনয় থেকে দূরে ছিলেন। তবে অভিনয়ে ফেরার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন এই অভিনেত্রী। পরিচালক থেকে শুরু করে সেটের প্রত্যেকেই আমার প্রতি আলাদা যত্ন নিয়েছেন।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত আইনি ঝামেলা নতুন মোড় নিয়েছে।
ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর অভিযোগ ছিল, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন। কথা ছিল অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়া হবে, কিন্তু তা করা হয়নি। এই অভিযোগে ২০২৫ সালের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে মামলা করেন সানায়া। যদিও পিবিআইয়ের তদন্তে অভিযোগের সত্যতা না মেলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল, কিন্তু বাদীর নারাজিতে ২৫ অক্টোবর সিআইডিকে অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ২৬ অক্টোবর তিশার বিরুদ্ধে মামলাটি তুলে নিতে হুমকি দেওয়ার নতুন অভিযোগ এনে আরেকটি মামলা করেন সানায়া চৌধুরী। মামলার তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ার কথা জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেই প্রতিবেদনে আপত্তি জানিয়ে বাদীপক্ষ নারাজি আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। ২৫ অক্টোবর মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়।
একই মাসে পরীমনি ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে ১৩ অক্টোবর তাঁদের নাম ও চেহারা ব্যবহার করে এআই প্রযুক্তিতে আপত্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিষয়টি জানার পর ওই চ্যানেল কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি উদ্ধার করে বিতর্কিত কনটেন্ট সরিয়ে ফেলে। ঘটনার প্রতিক্রিয়ায় দুই অভিনেত্রীই ক্ষোভ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিষয়টি এআইয়ের অপব্যবহার বলে নিশ্চিত করা হয়। ১৩ অক্টোবর চ্যানেলটির ইনস্টাগ্রাম পেজে ভিডিওগুলো প্রকাশিত হয়।
দীর্ঘ বিরতির পর অভিনেত্রী তানিয়া বৃষ্টির কাজে ফেরা বিনোদন অঙ্গনে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। গত ৯ মাস আগে হঠাৎ মস্তিষ্কে টিউমার ধরা পড়লে অভিনেত্রী দীর্ঘ চিকিৎসা, অস্ত্রোপচার ও কেমোথেরাপির প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। সেই কঠিন সময় পার করে গত ২৬ অক্টোবর ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন তিনি। টানা দুই দিনের শুটিং শেষে সহকর্মীদের কাছ থেকে পাওয়া ভালোবাসায় আবেগাপ্লুত তানিয়া জানান, সবার আন্তরিকতা ও সহযোগিতা তাঁকে ভীষণ অনুপ্রাণিত করেছে। দীর্ঘদিন পর কাজে ফিরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। টানা দুই দিনে নাটকটির শুটিং শেষ করেছেন।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















