সাবেক বিমান বাহিনী কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যুতে সঙ্গীকে নৌ পুলিশে সোপর্দ
- আপডেট সময় : ১০:৫৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি উদ্ধার কাণ্ডে জড়িত সন্দেহে আটক তার পরিচিত ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পিবিআই। মামলায় চূড়ান্ত প্রক্রিয়া উত্তরখান থানায় সম্পন্ন হবে বিধায় দীপকে বর্তমানে ওই থানাতেই রাখা হয়েছে বলে নিশ্চিত করেন নৌ পুলিশের এসপি মাসুমা আক্তার।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ক্ষণচিত্র ধারণ করে আলোচনায় আসা তাহসিফ সাউরির ভাসমান মরদেহ গত বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দীপের ফোন পেয়ে নিজের মোটরসাইকেল নিয়ে উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন তিনি। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ‘দীপের ডাকে’ বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছিলেন, রেস্তোরাঁয় একসাথে রাতের খাবার শেষ করে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাহসিফের থেকে বিদায় নেন তিনি। তবে পরবর্তীতে ঘটনার রাতে তাহসিফের সাথে থাকার বিষয় প্রকাশ্যে এলে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই হেফাজতে থাকাকালীন দীপের দেয়া তথ্যের ভিত্তিতেই শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি সংলগ্ন এলাকা থেকে সাবেক ওই কর্মকর্তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে তদন্ত দল। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, ঘটনার রাতে মাদকস্পট হিসেবে পরিচিত স্থানে তাহসিফ সহ উপস্থিত ছিলেন তিনি। ঘটনার রহস্য উন্মোচনে শুক্রবার তাকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারী কর্মকর্তারা।
ঘটনাস্থল পরিদর্শনের পর পিবিআই সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে টঙ্গী এলাকায় পুলিশের টহল দল তাদের ধাওয়া দিয়েছিল। ওই সময় দীপ তুরাগ নদের তীরে বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলেন। অন্যদিকে আতঙ্কে নদের পানিতে ঝাঁপ দেন তাহসিফ। এর পর সুবিধাজনক সময়ে রাত আড়াইটার দিকে সেখান থেকে কেটে পড়ে নিজ বাসায় ফেরেন দীপ।
গভীর রাতে ঝুঁকিপূর্ণ ওই স্থানে দুজনের অবস্থানের সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে পিবিআইয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে বলেন, প্রাপ্ত তথ্যগুলো বিস্তারিত ক্রসচেক করে দেখা হচ্ছে। পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নানও জানান, দীপের থেকে পাওয়া বিভিন্ন বক্তব্য নিখুঁতভাবে যাচাই করা হচ্ছে। এ সব তথ্য যাচাইয়ের পরপরই শুক্রবারে তাকে নৌ পুলিশের হাতে তুলে দেয়া হয়। গভীর রাতে দুজন কেন সেখানে অবস্থান করছিলেন, জানতে চাইলে পিবিআইয়ের এক কর্মকর্তা শুক্রবার বলেন, “আমরা বিষয়টি জেনেছি, এটা একটু সেনসিটিভ।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

















