তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়
- আপডেট সময় : ০৫:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়
রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে নানা প্রশ্নের উদয় হয়েছে।
নিখোঁজের একদিন পর গতকাল বুধবার বিকেলে নৌ পুলিশ উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। ইতিমধ্যে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের বাবার ভাষ্যমতে, তাহসিফ নিখোঁজের দিন সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু যে জায়গায় তার মরদেহ মিলেছে, সেখানে তিনি কখনো যাননি। কীভাবেই বা তিনি সেখানে গেলেন, কে তাকে ডেকে নিল—এমন প্রশ্নগুলো এখন বড় হয়ে দেখা দিচ্ছে। ঘটনার রাত দেড়টা পর্যন্ত তিনি কোথায় ছিলেন, শেষ মেসেজ কে পাঠিয়েছিল এবং তিনি কী নিয়ে আতঙ্কিত ছিলেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
এদিকে মরদেহ উদ্ধারের বিষয়ে নৌ পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার সময় ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যায় উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসছে। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
পড়ুন >>জামায়াত এমপি |: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত
অভ্যুত্থানের পর বিমানবাহিনী থেকে অব্যাহতি নেন তাহসিফ সৌরি। আলোচনা আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে ভারতে পালানোর ভিডিও প্রচার করেছিলেন তিনি। এই মৃত্যুর সঙ্গে ওই ভিডিও ধারণের কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে জনমনে কৌতূহল থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগে মৃত্যুর কয়েক দিন আগে প্রকাশিত একটি পডকাস্টে তাহসিফ নিজেই এই অভিযোগটিকে ‘প্রমাণহীন অভিযোগ’ বলে প্রত্যাখ্যান করেছিলেন। বিমানবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার সঙ্গে এই অভিযোগের সম্পর্ক আছে কি না জানতে চাইলে তিনি সব বলতে অপারগতা প্রকাশ করেন।
নিজেদের তাহসিফের বন্ধু দাবি করা কে এস এম ইনতিসার ইনজামাম ফেসবুকে পোস্ট দিয়ে তাহসিফের মৃত্যুর সঙ্গে ভিডিও ফাঁসের যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘গত পরশু রাতে সে বাইরে যায় এরপর এই ঘটনা।’ ইনজামাম আরও উল্লেখ করেন, লাশের ছবিতে দেখা যায় তার হাতে কাদা মাখা, কিন্তু শরীরের বাকি অংশ ক্লিন। তিনি লেখেন, ‘এইটা কিসের লক্ষণ আমি এখনি বলতে চাইনা। তবে এইটা ব্যক্তিগত কোনো কোন্দল বা এক্সিডেন্ট ক্লিয়ারলি প্রমাণিত না হলে, আমি ধরে নিব এইটা পলিটিক্যাল।’
তিনি আরও জানান, ৫ই আগস্ট ভিডিও ফাঁস হওয়ার পর তাহসিফের বিরুদ্ধে মানহানি চালানো হলেও কোনো পুলিশি মামলা করা হয়নি। এদিকে, নিজেকে তাহসিফের বন্ধু দাবি করা বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত কে এস এম ইনতিসার ইনজামামও নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
পড়ুন>> ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা মিললেও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম নিচ্ছেন সাধারণ রোগীরা
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করে।
মরদেহটি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির বলে শনাক্ত করা হয়েছে, যার আনুমানিক বয়স ২৮ বছর।
নিহতের পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা; তার পকেটে থাকা আইফোন ও হাতে থাকা ঘড়ি দেখে পরিচয় নিশ্চিত করা হয়।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তাহসিফের মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, তা নিয়ে নানা মহলে বিতর্ক চলছে। অনেক কিছুই এখনো অজানাই রয়ে গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। পরিবার এখন ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় আছে, যা মৃত্যুর আসল কারণ উন্মোচনে সহায়ক হতে পারে।
























