ইতালিতে পাহাড় থেকে পড়ে প্রাণ হারালেন এক মার্কিন পর্যটক
- আপডেট সময় : ১১:২৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ইতালির ডলোমাইটস পর্বতমালার প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় ফোরসেলা পোরদোই আলপাইন পাসে হাইকিং করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মিশেল আলেজান্দ্রা রুবিও লেইভা নামের এক মার্কিন পর্যটকের মৃত্যু হয়েছে। ফ্লোরিডার মিয়ামি এলাকার ৩৬ বছর বয়সী এই নারী তার পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাতে গিয়ে এই পরিস্থিতির শিকার হন। স্থানীয় তথ্যমতে, ১৭ অক্টোবর হাইকিংয়ের নির্ধারিত পথ থেকে সরে গিয়ে ছবি তোলার জন্য উপযুক্ত জায়গা খুঁজছিলেন তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের একটি অরক্ষিত অংশ থেকে প্রায় এক হাজার ফুট নিচে পড়ে যান তিনি। তার বোনের সামনেই এই দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। তবে উদ্ধারকারী দলের নথিতে বলা হয়েছে, পাহাড়ের একটি অরক্ষিত অংশে তিনি পা পিছলে পড়ে গিয়েছিলেন।
ঘটনার পর উদ্ধারকারী দল ও এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকর্মীরা হেলিকপ্টারের সহায়তায় মরদেহটি উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন এবং তার পরিবারের সদস্যদের নিকটস্থ কানাজেই শহরে স্থানান্তর করা হয়। এদিকে ইতালির এই পর্বতমালায় পর্যটকদের অতিরিক্ত ভিড় এবং পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ উপভোগের চেয়ে কেবল ছবি তোলার প্রতিযোগিতামূলক প্রবণতা নিয়ে বর্তমানে ব্যাপক সমালোচনা চলছে। প্রত্যক্ষদর্শীদের কল পেয়ে ট্রেন্টিনো আলপাইন অ্যান্ড স্পেলিওলজিক্যাল রেসকিউ টিমের সদস্যরা এবং একটি এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু চিকিৎসা কর্মীরা সেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র: মানবজমিন
























